পার্থপ্রতিম ঘোষ, কলকাতা : ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ। অস্ত্র আইনে ডানকুনি থেকে গ্রেফতার করা হয়েছে থেকে। কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার হাতে ফের গ্রেফতার হয়েছে এই মিনি ফিরোজ। পাকড়াও মিনি ফিরোজের সঙ্গী মহম্মদ সাজির-ও। তপসিয়া থানা এলাকায় অস্ত্র আইনে একটি মামলা রুজু হয়েছিল গত ২৩ জুন। সেই মামলায় গ্রেফতার করা হয়েছে মিনি ফিরোজকে। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে গুলশন কলোনিতে গুন্ডারাজ দেখা গিয়েছিল। সেই সময়েই প্রকাশ্যে আসে মিনি ফিরোজের নাম। কয়েকদিন আগেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এই সুশান্ত ঘোষের সঙ্গে মিনি ফিরোজের সংঘাতও সেই সময় প্রকাশ্যে আসে।
অন্যদিকে জানা গিয়েছে, মিনি ফিরোজের বিরুদ্ধে আরও ৩৭টি মামলা রয়েছে। ১১ সেপ্টেম্বর, ২০২৫ – গুলশন কলোনিতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দেখিয়েছিল মিনি ফিরোজ ও তার দলবল। এই ঘটনায় ২৭ সেপ্টেম্বর দিল্লি থেকে গ্রেফতার হয় মিনি ফিরোজ। নিউ দিল্লির আজমেরি গেট থেকে গ্রেফতার হয় মিনি ফিরোজ। পরে মিনি ফিরোজের জামিন হয়ে যায়। গুলশন কলোনিতে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করেছিল এই মিনি ফিরোজ। তার অনুগামীরা বোমাবাজিতেও যুক্ত ছিল। গত বছর সেপ্টেম্বর মাসে কার্যত তাণ্ডব চালানো হয়েছিল গুলশন কলোনিতে। সৌজন্যে ছিল মিনি ফিরোজ ও তার দলবল। কুখ্যাত দুষ্কৃতী হিসেবে পরিচিত এই মিনি ফিরোজ। ২০১৫ সাল থেকে একের পর এক সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত থেকেছে সে। বিভিন্ন জায়গায় হামলা, খুনের চেষ্টা- সহ একাধিক অভিযোগে ৩৭টি এফআইআর রয়েছে এই মিনি ফিরোজের নামে।
দেবরাজ গ্রেফতার হতেই তরুণজ্যোতির নিশানায় রাজারহাট-নিউটাউনের প্রাক্তন তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়
গত ১১ সেপ্টেম্বর গুলশন কলোনিতে তাণ্ডব, গুলশন কলোনির তিন জায়গায় আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব দুষ্কৃতীদের। সন্ধে থেকে গভীর রাত পর্যন্ত আনন্দপুরের গুলশন কলোনির অটো স্ট্যান্ড মোড়ে বন্দুক-চপার নিয়ে দাপাদাপি মিনি ফিরোজ, সাজিদ, মুস্তাফাদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে লাগাতার হুমকি, হুঁশিয়ারির পর নিউ দিল্লির আজমেরি গেট থেকে গ্রেফতার হয় ফিরোজ খান ওরফে মিনি ফিরোজ। গুলশন কলোনিতে তাণ্ডব চালানোর পর বেশ কয়েকদিন পলাতক ছিল মিনি ফিরোজ। অথচ সেইসময় সোশাল মিডিয়ায় সক্রিয় ছিল গুলশন কলোনির দুষ্কৃতী তাণ্ডবের মাস্টারমাইন্ড। কখনও রিল, কখনও বা ভিডিও পোস্ট করে চলেছিল আক্রমণ।
Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও