Last Updated:
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা। উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে।মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ৭ জুলাই সোমবার পর্যন্ত।
আজ রবিবারে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আর সোমবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গেও বৃহস্পতিবার অতি-বৃষ্টির কমলা সতর্কতা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরেই নিম্নচাপের অবস্থান রয়েছে। শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে এটি। ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করছে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে।
মূলত মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতেই। উপকূলের জেলাতে ঝোড়ো দমকা হাওয়ার গতিবেগ বেশি থাকবে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
আজ রবিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলাতে। ভারী বৃষ্টি হলুদ সতর্কতা থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায়। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
সোমবারেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। মঙ্গলবার থেকে সপ্তাহের বাকি দিনগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সর্তকতা । উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে।
আজ রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা সব জেলাতেই। সোমবার থেকেই ভারী বৃষ্টির হলুদ সর্তকতা উত্তরবঙ্গে। সোমবার জলপাইগুড়ি জেলার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। মঙ্গলবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও একটু বাড়বে। অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস।
মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে দু-এক পশলা ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। এর মাঝেই ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। আজ এবং কাল ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। মঙ্গলবার থেকে সম্ভাবনা কমবে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাতাসে থাকবে ৬৯ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ২৭ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
