কলকাতা: প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী। নাম ঘোষণা হতেই, বিজেপির নব নির্বাচিত বিধায়কদের বৈঠকে নিজের বক্তব্য রাখলেন। দল ও সারা বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর কথায়, ‘প্রধানমন্ত্রী যে যে গ্যারান্টি দিয়েছেন, তা পালন করবে বিজেপি। আর জি কর মেডিক্যাল, সন্দেশখালিকাণ্ডে কমিশন তৈরি হবে। আমি নয়, রাজ্যে আমাদের সরকার হবে। যারা সরকারি টাকা নয়ছয় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।সংকল্পপত্র পূরণের আশ্বাস শুভেন্দু অধিকারীর।
আরও পড়ুন, মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, নাম ঘোষণা করে কী বার্তা অমিত শাহের ?
এদিন শুভেন্দু বলেন, আমি স্মরণ করতে চাই, আমাদের পশ্চিমবঙ্গের যারা ভারতীয় জনতা পার্টিকে এই জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, উল্লেখযোগ্য অবদান রেখেছেন, প্রয়াত হরিপদ ভারতী মহোদয়, প্রয়াত বিষ্ণুকান্ত শাস্ত্রী মহোদয়, প্রয়াত সত্যব্রত মুখার্জী মহোদয়, প্রয়াত সুকুমার ব্যানার্জী মহোদয়, এবং শ্রদ্ধেয় অসীম ঘোষ , শ্রদ্ধেয় রাহুল সিনহা, শ্রদ্ধেয় দিলীপ ঘোষ, শ্রদ্ধেয় তথাগত রায় , সম্মানীয় ডক্তর সুকান্ত মজুমদার এবং আজকের সভাপতি মাননীয় শমীক ভটাচার্য দাদাকে। এবং আমি স্মরণ করতে চাই, আমাদের ভারতীয় জনতা পার্টির ৩২১ জন কার্যকর্তা, যারা আত্ম বলিদান দিয়েছেন, এবং আমি কথা দিতে পারি, হাজার হাজার লক্ষ লক্ষ বিজেপি কর্মী, যারা ক্ষত বিক্ষত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, ঘরছাড়া হয়েছেন, মিথ্যা মামলার সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাঁদেরকে কথা দিতে পারি, আগামীদিনে আপনাদের স্বপ্নপূরণ করার কাজ, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমাদের নেতা নরেন্দ্র মোদিজি, যে যে গ্যারান্টি দিয়েছেন, সব গ্যারান্টি পূরণ করার কাজ ভারতীয় জনতা পার্টির সরকার করবে। আমি নয়, আমরা নীতিতে ভারতীয় জনতা পার্টির সরকার করবে, কথা কম, কাজ বেশি, ভারতীয় জনতা পার্টি করবে। চার্জশিট প্রকাশের দিন, মাননীয় নেতা অমিত শাহ, দুটি প্রতিশ্রুতি বাংলার লোককে দিয়েছেন। সন্দেশখালি থেকে আরজিকর হয়ে, যত মা-বোনেদের উপরে, কন্যাদের উপরে অত্যাচার হয়েছে, তার কমিশন বসবে। এবং যারা অভিযুক্ত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় অমিত শাহজি, চার্জশিট প্রকাশের দিন ঘোষণা করেছিলেন, যে পশ্চিম বাংলায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি যারা করেছেন, তাঁদের বিরুদ্ধে অবসর প্রাপ্ত জাজকে দিয়ে কমিশন বসানো হবে। এবং উপযুক্তভাবে, আপনাদের সরকারি অর্থ যারা নয়ছয় করেছেন, তাঁদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’