Last Updated:
Suvendu Adhikari: বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই শীলমোহর দেওয়া হয়েছে। নাম ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধেতেই লোকভবনে যাবেন শুভেন্দু অধিকারী।
কলকাতা: বাংলায় প্রথম বিজেপি সরকার গঠনের দাবি জানাতে বৃহস্পতিবার সন্ধ্যাতেই লোকভবে পৌছলেন শুভেন্দু অধিকারী। এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নামেই শীলমোহর দেওয়া হয়। নাম ঘোষণার পর বৃহস্পতিবার সন্ধেতেই লোকভবনে শুভেন্দু অধিকারী। সঙ্গে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও সাংসাদ সুকান্ত মজুমদার সহ অন্যান্যরা।
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঐতিহাসিক জয় পায় বিজেপি। এদিন পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার পরই মুখ্যমন্ত্রী হিসেবে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপাল আর এন রবি কাছে যান শুভেন্দু অধিকারী। সন্ধে সাড়ে ৬টার কিছু পরে লোকভবনে পৌছন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যপাল আর.এন রবির কাছে সরকার গঠনের আবেদন জানান শুভেন্দু অধিকারী।
প্রসঙ্গত, এ দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতেই বিজেপি-র নির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হয়৷ নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেন শুভেন্দু অধিকারী৷ তার পর থেকেই বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম উঠে আসছিল৷
এ দিন বিজেপি-র পরিষদীয় দলের বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুভেন্দু অধিকারী ছাড়া মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয় কোনও নামের প্রস্তাবও আসেনি৷ জয়ী বিধায়কদের দ্বিতীয় কোনও নামের প্রস্তাব দেওয়ার জন্য সময়ও দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন অমিত শাহ৷ শুভেন্দুর নাম ঘোষণার পর তাঁর হাত পদ্মফুল তুলে দিয়েও সংবর্ধনা জানান অমিত শাহ৷
Kolkata,West Bengal
