নয়াদিল্লি: মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথগ্রহণের পর দিল্লিতে গতকালই পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী। এবং আজকে মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন।
আরও পড়ুন, বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
ঘড়ির কাঁটায় সকাল ১০ টা ৩০ মিনিট। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এবং পরে বিজেপির কেন্দ্রীয় অফিসে যান শুভেন্দু অধিকারী। বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গেও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। পরে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। গতকাল দিল্লি গিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা করেন শুভেন্দু অধিকারী।