অন্নপূর্ণা যোজনা পোর্টালে কীভাবে লগ ইন এবং নাম রেজিস্টার করবেন:
অফিসিয়াল অন্নপূর্ণা/সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালটি খুলুন এরপর ‘অ্যাক্সেস সিটিজেন পোর্টাল’ বা ‘নতুন রেজিস্ট্রেশন’ -এর পাতায় যান।
ড্রপডাউন থেকে আপনার জেলা নির্বাচন করুন।
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিন এবং ওটিপি-র জন্য অনুরোধ করুন।
আপনার ফোনে পাঠানো OTP ব্যবহার করে চেক করুন।
যাচাই সম্পন্ন হলে সাত পর্বের একটি আবেদনপত্র খুলে যায় — যেখানে মৌলিক বিবরণ, রেশন কার্ডের তথ্য, সম্পদ, আয় ও পেশা, পরিচয়পত্র, বিদ্যমান সরকারি সুবিধা এবং পারিবারিক বিবরণ অন্তর্ভুক্ত থাকে।
এটি পূরণ করুন, প্রয়োজনীয় কাগজপত্র ও নথি সংযুক্ত করুন এবং জমা দিন।
