কলকাতা: কাল মুখ্যমন্ত্রী পদে শপথের দিন। আর কালই দুর্যোগের প্রবল আশঙ্কা রাজ্যের একাধিক জেলায় ! উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে আইএমডি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কাল জেলায় জেলায়। হাওয়া অফিস জানিয়েছে, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও বীরভূমে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। প্রতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া !
Special Bulletin No. 29: Thunderstorm activity over the districts of West Bengal pic.twitter.com/mPgtkyd32v
— IMD Kolkata (@ImdKolkata) May 8, 2026
আরও পড়ুন, মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন শুভেন্দু, কী প্রতিক্রিয়া কুণাল ঘোষের ?