সনৎ ঝা, শিলিগুড়ি: ঘোষপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, সরকারি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ২৭। শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে ২৭ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা।
আরও পড়ুন, শপথের দিনেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রাজ্যে ! কী বলছে IMD ?
ইসলামপুর থেকে শিলিগুড়িগামী একটি সরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় বাসের চালক-সহ মোট ২৫ জন যাত্রী আহত হন। পাশাপাশি ট্রাকের চালক ও সহচালকও জখম হন।দুর্ঘটনার পর ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজে নামে।আহতদের উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, সংঘর্ষের পর ট্রাকের চালক গাড়ির ভিতরে আটকে পড়ে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়।