Last Updated:
বিপর্যয়ের পর থেকেই কালীঘাটে দলের জয়ী এবং পরাজিত প্রার্থীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মঙ্গলবারও দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন মমতা- অভিষেক৷ সেই বৈঠকেও দলের বিধায়কদের খোলা মনে নিজেদের মতামত জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল৷
কলকাতা: হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। তা্ঁদের দাবি, উচ্ছেদ নয়, পুনর্বাসন চাই। বৃহস্পতিবার শিয়ালদহ প্রাচী সিনেমা অবস্থান বিক্ষোভ করেন দলের নেতারা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ বলেন, ‘‘পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ মানব না। মানুষের পেটে লাথি মারা যাবে না।’’ অবস্থানে অংশ নেন কামারহাটি বিধায়ক মদন মিত্র, চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়-সহ শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। কুনাল জানান, ‘এর পরের বার আমরা ডিআরএম শিয়ালদহ এবং পুলিশের অনুমতি নিয়েই ধরনায় বসব।’
বিধানসভায় হকার উচ্ছেদ এবং ভোট পরবর্তী সন্ত্রাসের ঘটনার প্রতিবাদে বিধায়কদের বিক্ষোভ কর্মসূচিতে বসার নির্দেশ দিয়েছিল তৃণমূল কংগ্রেস৷ নির্বাচনের ফল প্রকাশের পর দলীয় বিধায়কদের নিয়ে ডাকা প্রথম কর্মসূচিতেই ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস৷ এ দিন সেই কর্মসূচিতেই অনুপস্থিত থাকলেন তৃণমূলের অর্ধেকের বেশি বিধায়ক৷ বিধায়কদের অনুপস্থিতি এবং তার সম্ভাবনা নিয়ে প্রধান বিরোধী দলের অন্দরেই জল্পনা শুরু হয়েছে৷
বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে ৮০ জন বিধায়ক নির্বাচিত হয়েছেন৷ কিন্তু এ দিন বিধানসভায় অম্বেদকর মূর্তির নীচে এই বিক্ষোভে তৃণমূলের মাত্র ৩৪ জন বিধায়ক হাজির ছিলেন৷ দলের কর্মসূচিতে ৪৬ জন বিধায়ক কেন অনুপস্থিত, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা৷
যদিও তৃণমূল শিবিরে কোনও ভাঙনের কথা অস্বীকার করেছেন শোভনদেব চট্টোপাধ্যায়৷ বালিগঞ্জের প্রবীণ তৃণমূল বিধায়ক বলেন, ‘আমাদের অনেক নেতাকর্মীকে কেস দেওয়া হচ্ছে, ফলে বহু বিধায়কই এই সব ঝামেলা সামাল দিতে গিয়ে আটকে পড়েছেন৷ বিভিন্ন কারণে দলের বিধায়করা ব্যস্ত হয়ে পড়ছেন৷ তাই অনেকে আসতে পারেননি৷ আমরা সবাই একসঙ্গেই আছি, এটা ভাবার কারণ নেই আমরা আলাদা আছি৷’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
