প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সময়ে বিকল্প ট্রাফিক ব্যবস্থা চালু করা হবে। ১৩ মে ২০২৬-এ জারি হওয়া নোটিফিকেশন (TP-22) অনুযায়ী প্রয়োজনীয় ডাইভারশন কার্যকর করা হবে। যাত্রী ও যানবাহন চালকদের ওই সময়ে নির্দিষ্ট নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।
সল্টলেক ও বিমানবন্দরগামী সমস্ত উত্তরমুখী যানবাহনকে NX হোটেলের সামনে থেকে ই. এম. বাইপাস ছেড়ে মেট্রো ভায়াডাক্টের নিচ দিয়ে নবনির্মিত উত্তরমুখী ডাইভারশন রোড ব্যবহার করতে হবে।
চিংড়িহাটা ফ্লাইওভার ব্যবহারকারী সল্টলেকগামী যানবাহন নবনির্মিত উত্তরমুখী ডাইভারশন রোড ব্যবহার করে চিংড়িহাটা মোড় – ই. এম. বাইপাস – ডানদিকে ব্রডওয়ে হয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় প্রবেশ করবে।
ই. এম. বাইপাসের দক্ষিণমুখী যানবাহন স্বাভাবিক রুট ব্যবহার করবে।
সল্টলেক বা নিউটাউন থেকে ই. এম. বাইপাসমুখী যানবাহনও স্বাভাবিক রুট ব্যবহার করবে।
সল্টলেক, উল্টোডাঙা ও বিমানবন্দরগামী সমস্ত উত্তরমুখী যানবাহনকে NX হোটেলের সামনে থেকে ই. এম. বাইপাস ছেড়ে নবনির্মিত উত্তরমুখী ডাইভারশন রোড ব্যবহার করে চিংড়িহাটা অভিমুখে যেতে হবে।
চিংড়িহাটা ফ্লাইওভার ব্যবহারকারী সল্টলেকগামী যানবাহন নবনির্মিত উত্তরমুখী ডাইভারশন রোড ব্যবহার করে চিংড়িহাটা মোড় – ই. এম. বাইপাস – ডানদিকে ব্রডওয়ে হয়ে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় প্রবেশ করবে।
সমস্ত দক্ষিণমুখী যানবাহনকে চিংড়িহাটা মোড় থেকে ই. এম. বাইপাসের পশ্চিম দিক ব্যবহার করে নবনির্মিত মিডিয়ান কাট-আউট দিয়ে পার হয়ে পুনরায় স্বাভাবিক পূর্ব দিকের রাস্তায় উঠে দক্ষিণমুখী যাত্রা চালিয়ে যেতে হবে।
সল্টলেক ও নিউটাউন থেকে ই. এম. বাইপাসমুখী যানবাহন শুধুমাত্র বাঁদিকে ঘুরে দক্ষিণমুখী যাত্রা করতে পারবে। চিংড়িহাটা মোড় থেকে ডানদিকে ঘুরে উত্তরমুখী যাত্রা সম্পূর্ণ বন্ধ থাকবে। এই যানবাহনগুলিকে উত্তরমুখী যেতে হলে মেট্রোপলিটন মোড় থেকে ইউ-টার্ন নিতে হবে।
ই. এম. বাইপাসের দক্ষিণমুখী পণ্যবাহী যানবাহনকে হাডকো মোড়, কাঁকুড়গাছি মোড় বা অন্য কোনও সংযোগস্থল থেকে চিংড়ি হাট অভিমুখে যেতে দেওয়া হবে না।
চিংড়িহাটায় মেট্রো সম্প্রসারণের পিয়ার 317 থেকে P-318 পর্যন্ত অর্থাৎ ই. এম. বাইপাসের পশ্চিম দিক জুড়ে সেগমেন্ট লঞ্চিং-এর কাজ হবে। তার জন্য শুক্রবার রাত আটটা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত টানা ৬০ ঘণ্টা রাস্তা বন্ধ রাখা হবে।
পুনরায়, পিয়ার P-318 থেকে P-319 পর্যন্ত অর্থাৎ ই. এম. বাইপাসের পূর্ব দিক জুড়ে সেগমেন্ট লঞ্চিং-এর কাজের জন্য শুক্রবার৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত টানা ষাট ঘণ্টা রাস্তা বন্ধ রাখা হবে।