কলকাতা: নেপালে শ্যুটিং করতে গিয়ে আটকে রয়েছেন, বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস (Apu Biswas)। সেখানে একটি সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন তিনি, তবে হড়পা বান আসায় সেখানের সাধারণ জনজীবন বিপর্যস্ত। বুধবার বেলা ৯টা নাগাদ হঠাৎ হড়পা বান আসে। ভোতেকোশি নদীর এই বানে খড়কুটোর মতো ভেসে যায় ঘরবাড়ি, গাড়ি এমনকি ব্রিজ পর্যন্ত! সময় যত গড়াচ্ছে, সামনে আসছে একের পর এক ভয়াবহ ছবি। নেপালে বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! ধ্বংসস্তূপের মধ্যে চলছে উদ্ধারকাজ। আর সেই বিভীষিকা নেপালেই আটকে রয়েছেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী, অপু বিশ্বাস।
নেপালে বিপর্যয়, শ্যুটিং করতে গিয়ে আটকে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় নেপালের ভয়াবহতার ছবি শেয়ার করে অপু জানিয়েছেন, নেপালের পরিস্থিতি ভয়াবহ হলেও, ঈশ্বরের আশীর্বাদে তিনি ও তাঁর গোটা সিনেমা, ‘শিকার’-এর দল নিরাপদে রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এর মধ্যেই আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে রয়েছি। ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়-স্বজন ও প্রিয়জনরা ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন —আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর রহমতে আমরা ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ জায়গায় আছি এবং সবাই সুস্থ ও ভাল আছি।’ সোশ্যাল মিডিয়ায় অপুর এই পোস্ট দেখে প্রত্যেকেই তাঁদের গোটা টিমের সুস্থতা কামনা করেছেন এবং অপু যাতে তাড়াতাড়ি ফিরে আসতে পারেন, সেই প্রার্থনা করেছেন।
শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে রয়েছেন, টলিউডের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) ও! সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ও। হড়পা বান না আসলেও, সেখানে প্রবল বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির মধ্যে ৫ ঘণ্টা জঙ্গলে বসে থাকতে হয়েছিল তাঁকে। আজ তাঁর ফেরার কথা ছিল। তবে ফ্লাইড ডিলে হওয়ার কারণে তিনি আজ ফিরতে পারবেন না। তবে সুস্থ ও নিরাপদে রয়েছেন তিনি। আগামীকাল একটি ফ্লাইট ধরে ফেরার চেষ্টা করছেন তিনি।
Kharaj Mukherjee | বাংলা সিনেমার শ্যুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে বন্দি অভিনেতা খরাজ