ধরমশালা: আরও একটা অর্ধশতরানের ইনিংস খেললেন পঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১০ রান বোর্ডে তুলল শ্রেয়স আইয়ারের দল। এদিনের ম্য়াচে প্রিয়াংশ আর্যর ইনিংটিই মূলত আলোচনার কেন্দ্রে। ঝোড়ো অর্ধশতরানের ইনিংস খেলেন তিনি। এই মুহূর্তে শীর্ষে ওঠার লড়াই পঞ্জাবের।