Last Updated:
Swapan Dasgupta: ‘শিল্পপতিরা আসুন দেখুন আমরা কী করতে চাইছি…’, বণিকসভার অনুষ্ঠানে আহ্বান স্বপন দাশগুপ্তের। আইন শৃঙ্খলা থেকে সিন্ডিকেট রাজ, তুললেন একাধিক সমস্যার প্রসঙ্গও, শিল্পপতিদের দিলেন বড় প্রতিশ্রুতি।
কলকাতা: সিঙ্গুর একটা আমদের বাজে অধ্যায়। কলঙ্ক পশ্চিমবঙ্গের। সেই অধ্যায় থেকে আমদের বেরিয়ে আসতে হবে। মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্বর্ধনা অনুষ্ঠানে এসে এমনটাই বললেন রাজ্যের অর্থ মন্ত্রী স্বপন দাশগুপ্ত।
আইন শৃঙ্খলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, “পূর্বতন সরকারের সময় আইন শৃঙ্খলা ও সিন্ডিকেট রাজ একটা বড় সমস্যা ছিল। সেগুলো আমারা ঠিক করছি। সম্পূর্ণ ঠিক হয়েছে বলব না। তবে আমরা এগুলো ঠিক করব যাতে শিল্পপতিদের কোনও অসুবিধে না হয়।”
এদিন তাঁর ভাষণে স্বপন দাশগুপ্ত বলেন, “রাজ্যের আইন শৃঙ্খলা একটা বড় সমস্যা ছিল। আমরা আইন শৃঙ্খলা সুনিশ্চিত করতে চাইছি যাতে শিল্পের ক্ষেত্রে কোনও অসুবিধে না হয়। কংক্রিট একটা শিল্প নীতি রাজ্যের সরকার আনবে। উদ্যোগপতিদের যাতে কোনও অসুবিধে না হয়। অতীতের অভিজ্ঞতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবেই।”
মন্ত্রীর কথায়, “সিঙ্গুর আমাদের রাজ্যের বাজে অধ্যায়। রাজ্যে বনধ, ধর্না, অবরোধ শিল্পের পরিবেশ নষ্ট করেছে। আমাদের গুড উইল নষ্ট হয়েছে। শিল্পের জন্য জমির প্রয়োজন। ল্যান্ড ব্যাঙ্ক যা ছিল সেটা কংক্রিট ছিল না। আমরা সেগুলো পরিবর্তন করছি। আগামী দিনে আলাপ আলোচনার মাধ্যমে জমি অধিগ্রহণ করা হবে। যাতে কোনও সমস্যা না হয়। আমারা একটি দায়িত্বশীল সরকার। শিল্প বান্ধব সরকার। শিল্পপতিরা আসুন দেখুন আমরা কী করতে চাইছি।
আগে সিন্ডিকেট রাজ ছিল। সেটা একেবারে বন্ধ হয়ে গিয়েছে তা আমি বলব না। তবে সরকার এই বিষয়ে নজর রেখেছে।” বণিকসভার অনুষ্ঠানে মন্ত্রীর প্রতিশ্রুতি, “আগামী দিনে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে প্রথম সারিতে থাকবেই।”
উল্লেখ্য, মন্ত্রী এর আগেও বলেন, “সারা ভারতবর্ষ আমাদের দিকে দেখছে। তারা দেখছে যে পশ্চিমবঙ্গ এখন একটা নতুন অধ্যায় আরম্ভ করেছে। সবাই সহযোগিতা করতে চায়। এখন আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যেন আমাদের পুরনো গুরুত্বটা ফেরত পাই।” অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, স্বাধীনতা দিবসে রাজ্য সরকার তাদের নতুন শিল্পনীতি ঘোষণা করবে। এর মাধ্যমে বিজেপি সরকার একটি সুনির্দিষ্ট ও জোরালো বিনিয়োগ কৌশলের সাহায্যে উৎপাদন খাতকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিচ্ছে এবং শিল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে পূর্ববর্তী তৃণমূল সরকারের ‘হস্তক্ষেপহীন’ নীতি থেকে সরে আসছে।”
প্রীতিশ বন্দ্যোপাধ্যায়
Kolkata,West Bengal
