নয়াদিল্লি: নিট প্রশ্নফাঁস কাণ্ডে দেশজুড়ে তোলপাড়। যন্তর মন্তরে ‘ককরোচ’দের প্রতিবাদের আঁচ ছড়িয়ে গিয়েছে দেশের অন্য শহরগুলিতেও। আজ বৈঠকে কেন্দ্রীয় সরকারের কাছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা-সহ ৩ দফা জানিয়েছে ককরোচ জনতা পার্টি। এহেন পরিস্থিতিতে, প্রশ্নফাঁস বিতর্কে এনটিএ, এবার এনটিএ সংস্কারে কি আজই কোনও বড় ঘোষণা হতে পারে ? শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, রাত ৮ টা নাগাদ NTA নিয়ে বড় ঘোষণা করতে পারে শিক্ষামন্ত্রক।