Last Updated:
Sougata Roy: ঘটনার ঘনঘটা একুশের সভায়! সৌগত রায় আসনে বসতে যেতেই হঠাৎ একী ঘটল? কালীঘাট তৃণমূলের ২১শে’র মঞ্চে আরও এক ‘অঘটন’! সামলালেন কে জানেন?
কলকাতা: যাবতীয় টালবাহানার শেষে বিড়লা প্ল্যানেটোরিয়ামেই আজ অনুষ্ঠিত হল কালীঘাট তৃণমূলের একুশের শহিদ সভা। সভায় উপস্থিত ছিলেন মমতাপন্থী সাংসদ বিধায়করা। বেলা বাড়তেই মঞ্চ ঘিরে ভিড় বাড়ে সমর্থকদের। বাড়ে সভামঞ্চের উত্তাপও। আর তারইমধ্যে এবারের একুশের মঞ্চে আচমকা বড় অঘটন। কী এমন ঘটল?
মঞ্চে যখন এসে উপস্থিত হন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়, ঠিক তখনই ঘটে একটা ছোট্ট ‘দুর্ঘটনা’। কী সেই ঘটনা? বস্তুত মঞ্চে উঠে যখনই নিজের আসনে বসতে গেলেন সৌগত রায়, ঠিক তখনই দেখা যায় তাঁর ধুতি খুলে যাওয়ার উপক্রম হয়েছে।
সঙ্গে সঙ্গে অবশ্য ছুটে আসেন এদিনের অনুষ্ঠানের সঞ্চালক তথা বিধায়ক কুণাল ঘোষ। নিচু হয়ে বসে প্রবীণ তৃণমূল সংসদের ধুতির কোঁচা ঠিক করে দেন বেলেঘাটার বিধায়ক। বিষয়টি চোখ এড়ায়নি উপস্থিত দলীয় কর্মী সমর্থক থেকে সংবাদ মাধ্যমের। কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে এই ছবি।
উল্লেখ্য, এদিন একজন মানসিক অসুস্থ ব্যক্তিও হঠাৎ মঞ্চে উঠে পড়েন। কেউ কিছু বুঝে ওঠার আগেই মঞ্চে উঠে মাইকে উঠে আসেন ওই ব্যক্তি। তাঁকেও আটকান কুণাল ঘোষ। তবে মঙ্গলের মেঘলা একুশে সবচেয়ে বেশি শোরগোল ওঠে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভার মাঝপথে মঞ্চ ত্যাগ ঘিরে।
সবমিলিয়ে এদিন এক অন্যরকম একুশে জুলাই দেখল শহর। টুকরো টুকরো তৃণমূল আর ২১শে জুলাই নিয়ে আলাদা আলাদা সভামঞ্চ দেখা গেল শহর জুড়ে। কোনটি তাঁদের কাছে ‘আসল’ তৃণমূল তা বুঝে সভা মঞ্চে রীতিমতো কালঘাম ছুটল জেলা ও মফস্বল থেকে ছুটে আসে কর্মী সমর্থকদের। দুপুর বাড়তেই চড়ল পারদ। বেলা দুপুর পেরোতেই কালীঘাট তৃণমূলের মঞ্চে এসে পৌঁছলেন প্রতিমা মণ্ডল, কীর্তি আজাদ, সাগরিকা ঘোষরা। হাজির ছিলেন কল্যাণ বন্দোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাজীব কুমাররাও। আর এই ২০২৬-এই ২০১২ সালের পরে আবার ২১শের মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা গেল কুণাল ঘোষকে।
Kolkata,West Bengal
Jul 21, 2026 11:54 PM IST
