সুমন ঘড়াই, কলকাতা: ঘোষণামতো কাজ, সরকারি বাসে মহিলাদের নিখরচায় ভ্রমণ নিয়ে এবার বিজ্ঞপ্তি রাজ্যের। স্বল্প ও দীর্ঘমেয়াদী, সব দূরত্বেই সরকারি বাসে টিকিট লাগবে না মহিলাদের। সমস্ত ধরনের। সরকারি বাসেই নিখরচায় যেতে পারবেন মহিলারা। আবেদন করলে ছবিসমেত স্মার্ট কার্ড দেবে পরিবহণ দফতর। কার্ড দেখিয়ে নিখরচায় যাওয়া যাবে সরকারি বাসে।
আরও পড়ুন, বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
নোটিফিকেশনে কী বলা হয়েছে ?
নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্য সরকার পয়লা জুন থেকে মহিলাদের সরকারি বাসে, বিনামূল্য ভ্রমণের সুযোগ দেবে। তার জন্য আইডেনটিটি কার্ড তৈরি করতে হবে। তার জন্য মহিলাদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে। সেই স্মার্ট কার্ডটি নিতে গেলে আবেদন করতে হবে। এই আবেদনের জন্য যে সমস্ত কাগজপত্রগুলি লাগবে, যেগুলি সাবমিট করতে হবে….অর্থাৎ আধার কার্ড, প্যান কার্ড, জব কার্ড, এই সমস্ত কার্ডগুলি দিয়ে, যেকোনও মহিলা আবেদন জানাবেন, এরপরেই আইডেনটিটি কার্ড পাবেন, মূলত যেটা স্মার্ট কার্ড। স্মার্ট কার্ডে ছবি থাকবে এবং কিউআর কোড থাকবে।