হেরে গিয়েও ইস্তফা দিতে নারাজ মুখ্যমন্ত্রী ! কী বললেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল? সিইও- র কথায়, ‘দেখুন এসব জিনিস আমি কিছু বলতে পারব না। উনি মাননীয় মুখ্যমন্ত্রী… উনি আইন ভাল জানেন। এতবার সাংসদ ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন… এসব ছিলেন… আমার কিছু বলা শোভা পায় না। দেশের যে সংবিধান আছে তা সুপ্রিম আছে।’
হেরেছেন, গেরুয়া ঝড়ে ধরাশয়ী হয়েছে জোড়াফুল, নিজের কেন্দ্রেও পর্যুদস্ত হয়েছেন তাও পদ ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। অবাধ ভোটে মানুষের রায়ে প্রত্যাখ্যাত হয়েছেন তিনি ও তাঁর দল, গণতন্ত্রের রীতিনীতিও মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়?
বিজেপির কাছে হেরেও ইস্তফায় নারাজ মমতা। গণতন্ত্রের রীতিনীতিও মানবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? ৩ বারে মুখ্যমন্ত্রীর এই আচরণ কি মানায়? ইস্তফার নারাজ মমতা, জনতার রায়কে অপমান? ‘আমরা জিতেছি, হারিনি, কেন পদত্যাগ করতে যাব?’ বিপুল ভোটে হেরেও মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায় ! ‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি। ইস্তফা দেওয়ার প্রশ্ন কেন উঠছে? জোর করে ভোট লুট করা হয়েছে’, সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।