Last Updated:
নির্বাচনে হারের পরও মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন না, এতে নতুন সরকারের শপথ ও রাজ্যে সাংবিধানিক সঙ্কটের আশঙ্কা উঠেছে
কলকাতা: রীতি অনুযায়ী হারার পর রাজভবনে গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন৷ যদিও, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন জানিয়ে দিয়েছেন, তিনি রাজভবনে গিয়ে পদত্যাগ করবেন৷ মমতার দাবি, জোর করে তৃণমূলকে হারিয়েছে নির্বাচন কমিশন৷ তাই তিনি পদত্যাগ করবেন না৷ মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিষয়ে বিজেপির নবনির্বাচিত বিধায়ক শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়। তিনি বলেছেন, “সংবিধানে সবকিছু উল্লেখ করা আছে। আমার বেশি কিছু বলার প্রয়োজন নেই।”
#WATCH | Kolkata, West Bengal: On CM Mamata Banerjee’s “I will not resign, I did not lose” statement, BJP’s MLA-elect Suvendu Adhikari says, “…Everything is mentioned in the Constitution. I need not say much.” pic.twitter.com/TgwnWCubt2
— ANI (@ANI) May 5, 2026
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রাজভবন কেন যাব? আমরা তো হারিনি। জোর করে দখল করে কেউ যদি ভাবে আমাকে গিয়ে পদত্যাগ করতে হবে। সেটা হবে না। আমরাই জিতেছি, আমরা হারিনি”।
মমতা বন্দ্যোপাধ্যায় যদি সত্যিই রীতি মেনে পদত্যাগ না করেন তাহলে কি নতুন সরকারের শপথগ্রহণে বাধা সৃষ্টি হতে পারে? রাজ্যে সাংবিধানিক সঙ্কটেরও কি কোনও আশঙ্কা রয়েছে?
যদিও সেরকম কোনও সম্ভাবনা নেই বলেই দাবি করেছেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত৷ তিনি বলেন, ‘সংবিধানের ১৬৪ নম্বর ধারা অনুযায়ী রাজ্যপাল যতদিন চাইবেন, মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা ততদিনই নিজেদের পদে থাকেন৷ মন্ত্রিসভার সময়কাল ৫ বছর৷ কমিশন এই মেয়াদ শেষ হওয়ার আগেই ভোট শেষ করায়৷ ভোটের ফল বেরনো মাত্রই নতুন সদস্যরা জয়ী হন৷ সেই তালিকা কমিশন রাজ্যপালকে দেয়৷ সরকার গঠনের দাবি জানায় সংখ্যাগরিষ্ঠ দল৷ ফলে আগের সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যায়৷ কিন্তু রীতি অনুযায়ী বিদায়ী মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন৷ রাজ্যপাল তখন বিদায়ী মুখ্যমন্ত্রীকেই অনুরোধ করেন নতুন মন্ত্রিসভা শপথ না নেওয়া পর্যন্ত তিনি যাতে পুরনো মন্ত্রিসভার সদস্যদের নিয়েই কয়েক দিন সরকার চালান৷ সেই কারণেই বিদায়ী মুখ্যমন্ত্রীকে পুনর্নিয়োগ করেন৷’
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
