Last Updated:
সব্যসাচী দত্তের গ্রেফতারির পরে স্বস্তি নেমেছে এলাকায়। নিউটাউন সল্টলেকের দোকান থেকে যারা টাকা তুলত, তারাও সব্যসাচীরই লোক, বলছেন স্থানীয়রা৷
কলকাতা: সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে ৫০কেজি সোনা কেনার রশিদ উদ্ধার হলেও মাত্র তিনশো গ্রাম সোনা পেয়েছে পুলিশ। তাহলে বাকি সোনা কোথায়? খোঁজ চলছে৷ দীর্ঘ তল্লাশি অভিযানে সব্যসাচী দত্তের ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণে সোনা কেনার রশিদ উদ্ধার হয়েছে। আরও একটা ফ্ল্যাটের হদিশ পেয়েছে পুলিশ। এই বিলাসবহুল ফ্ল্যাটে থাকতে গেলে সোর্স অফ ইনকাম কী? এই সমস্ত কিছুই পুলিশের তদন্তের জালে। একাধিক ব্যাঙ্কের কাগজ পত্র, আর্থিক উপার্জনের সোর্স জানতে চাইছে পুলিশ৷ রাজারহাটের আবাসনে তল্লাশি শেষে দ্বিতীয় আবাসনে যেতে পারে পুলিশ।
১ কোটি টাকা চেয়ে ব্যবসায়ীকে হুমকি এবং তোলা আদায়ের অভিযোগে প্রাক্তন বিধায়ক এবং বিধাননগরের প্রাক্তন চেয়ারপার্সন সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ মধুসূদন চক্রবর্তী নামে এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা৷
ওই ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে তাঁর কাছে এই টাকা দাবি করেছিলেন সব্যসাচী দত্ত৷ সেই সময় তিনি রাজারহাট-নিউ টাউনের তৃণমূল বিধায়ক ছিলেন৷ কীভাবে সব্যসাচী দত্ত বার বার ফোন করে তাঁর কাছে টাকা চেয়ে হুমকি দিত, এবার সেই প্রমাণো সামনে এনেছেন অভিযোগকারী ব্যবসায়ী৷ সব্যসাচী দত্তের সঙ্গে তাঁর ফোনে কথোপকথনের ফোন কলের রেকর্ড প্রকাশ্যে এনেছেন ওই ব্যবসায়ী৷ যদিও এই ফোন কল রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷
জানা গিয়েছে, নিউটাউন এলাকায় ছোট ছোট দোকান থেকে বিভিন্ন কোম্পানি মারফত একেবারে এলাকা ভাগ করে তোলাবাজির চক্র চলত সব্যসাচীর। সব্যসাচীর নেতৃত্বেই পুরোপুরি সিন্ডিকেটরাজ চলত এলাকায়, এমনটাই দাবি। নিউটাউনের ব্যবসায়ীদের একাংশের দাবি, ঠিকাদার সংস্থাগুলোর থেকে টাকা তুলত সব্যসাচীর সাগরেদরা।
আরও গড়মিল রয়েছে। যেমন,
১) মৈত্রী সংঘ ক্লাবের চাবি পাওয়া যায়নি। যোগা সেন্টারে চাবি আছে এমন বললেও দীর্ঘ সময় তদন্ত করেও চাবি পাওয়া গেল না৷ আবার ফিরে এসে সেই তালা ভাঙতে হল৷ কোনওভাবেই সঠিক তথ্য দেওয়া হচ্ছে না পুলিশকে।
২) যে বাড়িতে সেক্টর ১ এর সব্যসাচী থাকে না, সেখানেও ইচ্ছে করে পুলিশকে নিয়ে গিয়েছে৷
৩) রাজারহাটের ফ্ল্যাটে আসার সময় ঘুরপথের রাস্তায় এনেছে পুলিশকে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
