সকালবেলা বাঁকুড়ার বাজারে এতদিন ফল, সবজি, মাছ মাংস কেনার সময় মানুষকে ভিড় করে বাছতে দেখা যেত, আর বর্ষাকালের ভোরবেলা থেকেই যে ভীড়টা দেখা যাচ্ছে তার কারণ ভিন্ন। ভোরবেলা থেকে, ছাতু অর্থাৎ মাশরুম বাছাই করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য ভিড় জমাচ্ছেন বাঁকুড়াবাসি। কারণ একটাই যে এই সময় পাওয়া যায় বিভিন্ন ধরনের সুস্বাদু ছাতু অর্থাৎ ছত্রাক। যার মধ্যে অন্যতম হল কুরকুরে ছাতু।
