চাষি সইফুল শেখ এই প্রসঙ্গে বলেন, “ওই সময় আবহাওয়া খুব ভাল ছিল। আসলে আবহাওয়ার উপরেই লিচুর ফলন বিরাট অংশে নির্ভর করে। যদি খুব গরম হয়, তাহলে লিচুর চাষ ক্ষতিগ্রস্ত হয়। আবার বেশি বৃষ্টি হলে বা মুকুল আসার পরেই বৃষ্টি হলেও লিচু চাষ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এবার আবহাওয়া কোনও বাধ শাধেনি। উল্টে গুটি আসার পরে সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে, যা আসলে লিচু ফলনের জন্য অত্যন্ত উপকারী।” তবে আবহাওয়া ছাড়াও, ফলন বাড়াতে ভিটামিন (গাছের), পোকামাকড় মারার জন্য ওষুধ ইত্যাদি স্প্রেও করা হয় বলে জানান তিনি।
