Last Updated:
21 July TMC Kalighat TMC: ২১ জুলাইয়ের আগে অর্থসংকটে কালীঘাট তৃণমূল, খরচে লাগাম টানল হাইকোর্ট। সভা নিয়ে আশঙ্কায় মমতা-শিবির।
কলকাতা: সামনেই ২১ জুলাই। মাথায় হাত কালীঘাট তৃণমূলের। অ্যাকাউন্টে ৪৪০ কোটি থাকলেও খরচে হাত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে কোন কোন খরচ করতে পারবে কালীঘাট তৃণমূল কংগ্রেস? শুধুমাত্র দৈনন্দিন খরচ। যেমন অফিস ভাড়া। কর্মীদের মাসিক বেতন। বিধানসভা নির্বাচন খাতে বকেয়া খরচ৷ মামলা মোকদ্দমা জন্য আইনজীবীদের প্রয়োজনীয় খরচ।
কালীঘাট তৃণমূলের দাবি, ২১৫ কর্মীর বেতন বাকি ৫১ লাখ টাকা। চুক্তি ভিক্তিক এজেন্সি সিকিউরিটি জন্য বাকি ৩.৪১ লাখ টাকা এবং ১.৬৩ লাখ টাকা। ১৭ টি অফিস ভাড়া তৃণমূলের। মাসিক খরচ যার ১.০৭ কোটি টাকা। ৯.৪৩ কোটি টাকা নির্বাচন খরচ দেওয়া বাকি৷ মিটিং-মিছিলের জন্য কোনও খরচের কথা বলেনি হাইকোর্ট। তাই ২১ জুলাইয়ের জন্য এখন টাকা জোগাড় করতে হবে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে।
ডেবিট ফ্রিজ খুলতে হাইকোর্টে মামলা করে কালীঘাট তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, আদালত চিন্তাভাবনা করেই অন্তর্বতী নির্দেশ দিচ্ছে। স্পেশ্যাল অফিসার নিযুক্ত করছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার স্পেশ্যাল অফিসার হিসেবে তৃণমূলের ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্টের নজরদারি রাখবেন। প্রথম পর্যায়ে ১৯ জুন যে তিন অ্যাকাউন্ট ফ্রিজ হয় সেইগুলির উপর স্পেশ্যাল অফিসারের নজরদারি। অন্য ৫ অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে আপাতত। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই ব্যবস্থাপনা।
অর্ণব হাজরা
Kolkata,West Bengal
