Last Updated:
Salman Khan: সলমনের জীবনে নেমে এল বিরাট শোকের ছায়া৷ এক মাসের মধ্যে আরও একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালেন ভাইজান। বন্ধুর মৃত্যুতে গভীরভাবে শোকে ভেঙে পড়েছেন সলমন। ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
মুম্বই: বলিউড অভিনেতা সলমনের জীবনে ফের বড় ধাক্কা৷ মাস খানের মধ্যে ফের দুঃসংবাদ সলমনের জীবনে৷ কিছুদিন আগে অভিনেতা সলমন খানের ঘনিষ্ঠ বন্ধু সুশীল কুমার মারা যান। তাঁর মৃত্যুর পর সলমন খান শোকে ভেঙে পড়েছিলেন। সেই ঘটনার কিছুদিন পরেই আবারও শোকে ভেঙে পড়েছেন ভাইজান।
মাত্র এক মাসের মধ্যেই সলমন খান আবারও একটি বড় ধাক্কা খেলেন। তাঁর আরও এক ঘনিষ্ঠ বন্ধুকে হারালেন সলমন খান। বন্ধুর মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন ভাইজান ।
ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুতে সলমন খান পুরোপুরি ভেঙে পড়েছেন। বন্ধুকে শেষবারের মতো দেখতে শ্মশানে পৌঁছেছিলেন সলমন। শেষ শ্রদ্ধা জানিয়ে বেরিয়ে আসার পর সলমন খানকে গভীর শোকে মুহ্যমান দেখা যায় ৷ নিজেকে কোনওমতে সামলে নিতে দেখা যায় অভিনেতাকে। তাঁর দেহরক্ষী তাঁকে পুরোপুরি আগলে রেখেছিলেন। তারপরই সলমন খান আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর দেহরক্ষী শেরা তাঁকে গাড়িতে তুলে দেন।
উল্লেখ্য, কিছুদিন আগে সলমন খান মধ্যরাতে লীলাবতী হাসপাতালে পৌঁছেছিলেন। মাঝরাতে পাপারাজ্জিরা সলমন খানকে ফলো করে হাসপাতালে পৌঁছেছিল। হাসপাতালের বাইরে পাপারাজ্জিদের দেখে সলমন খান খুব রেগে যান। তিনি পাপারাজ্জিদের উপর প্রচন্ড রেগে যান । তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করে সরাসরি তাদের হুমকিও দেন। পরের দিন, ‘রাজা শিবাজি’-র সাকসেস পার্টিতে পাপারাজ্জিরা সলমন খানের কাছে ক্ষমাও চেয়ে নেন।
ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে সলমন খানকে তার আপকামিং ছবি ‘মাতৃভূমি’-তে দেখা যাবে। ছবিটি ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
Kolkata,West Bengal
