Last Updated:
বলিউড ছাড়াও অন্য ভাষায় অভিনয় করেছেন তিনি৷ এবার ভক্তদের সঙ্গে এবং একটা ঘটনা ভাগ করে নিলেন যা শুনলে গা শিউড়ে উঠবে৷
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় সাধারণত নিজেদের কথা সকলের সঙ্গে ভাগ করে নেন তারকারা৷ ভক্তদের কাছে পৌঁছনোর জন্য ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো মাধ্যম খুবই পছন্দ সেলেবদের৷ এই সেই মাধ্যমেই নিজের দুঃখ সকলের সঙ্গে ভাগ করে নিলেন বলিউড নায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় হাউহাউ করে কেঁদে ফেলেন তিনি৷ নিজের প্রিয়জন বিয়োগে আর আবেগ ধরে রাখতে পারলেন না মঞ্জরী৷
জানে তু ইয়া জানে না সিনেমা থেকে নজরে আসা এই অভিনেত্রী সোমবার এই পোস্টটি করেন৷ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি আবেগঘন ভিডিওতে, ঘটনাটি স্মরণ করতে গিয়ে অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েন এবং অভিযোগ করেন যে তাঁর প্রিয় মাইকিকে নৃশংসভাবে মেয়ে ফেলা হয়েছে৷ তিনি ন্যায়বিচার দাবি করেছেন এবং পশুদের প্রতি নিষ্ঠুরতার বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন।
মঞ্জরী ফাড়নবীশের শেয়ার করা ভিডিওতে তিনি ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন৷ তিনি বলেন, তাদের মাইকি নামের একটি কুকুর ছিল। ২০১৯ বা ২০২০ থেকে পোষ্য তাঁদের ফ্ল্যাটের সোসাইটিতেই থাকত। সে খুব মিষ্টি একটা কুকুর ছিল। কিছুদিনে সে হারিয়ে যায়। ফলে সকলেই চিন্তিত ছিল এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছিল। তাকে খোঁজার জন্য পোস্টার বানানো হয়। সেগুলো সব জায়গায় লাগানো হয় এবং মাইকিকে অবিরাম খোঁজার চেষ্টা করা হচ্ছিল। এবং অবশেষে সোমবার, তাদের সোসাইটির একজন স্বীকার করেন যে মাইকিকে হত্যা করা হয়েছে৷ যারা করেছে, তাদের ওরা চেনে৷
অভিনেত্রী আরও বলেন, মাইকির সঙ্গে কী ঘটেছিল সে নিয়ে তাঁরা সকলে জানেন। “তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে, মাইকি আমাদের একটি বিল্ডিংয়ের বেসমেন্ট এলাকায় শান্তভাবে ঘুমাচ্ছিল এবং তার মাথায় আঘাত করা হয়। এতে সে খুব দিশেহারা হয়ে পড়ে। তারা তাকে টেনে সিঁড়ির দিকে নিয়ে যায় এবং আরও মারধর করে, যার ফলে তার মুখ দিয়ে রক্ত বের হতে থাকে এবং সে মলমূত্র ত্যাগ করে। আধমরা অবস্থায়, তারা তাকে একটি বস্তার মধ্যে ভরে পিছনের এক খাঁড়ি এলাকায় ফেলে দেয়।”
অভিনেত্রী ন্যায়বিচারের লড়াইয়ে তাকে সমর্থন করার জন্য পশু অধিকার ও কল্যাণ কর্মী জেভিয়ার সান্তিয়াগোকেও ধন্যবাদ জানিয়েছেন। এই কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি তার হাউজিং সোসাইটির সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
তাঁর এই ভিডিও দেখেই তাঁর ভক্ত ও পশুপ্রেমীরা প্রতিক্রিয়া জানান৷ অনেকেই এই ধরনের ব্যবহারের তীব্র নিন্দা করেছেন এবং তাঁরাও ন্যায় বিচার চেয়েছেন৷
Kolkata,West Bengal
