হরিয়ানার বিখ্যাত নাচিয়ে ও গায়িকা স্বপ্না চৌধুরী ব্যক্তিগত জীবনের জন্য খবরের শীরোনামে৷ বিতর্ক জড়িয়েছেন তিনি। গত কয়েক সপ্তাহ ধরে স্বপ্না চৌধুরীর বিবাহবিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়লেও, স্বপ্না এ বিষয়ে নীরব ছিলেন। তবে, বিষয়টি দিল্লির দ্বারকা আদালত পর্যন্ত পৌঁছেছে৷ মঙ্গলবার, দিল্লির দ্বারকা মহিলা আদালত স্বপ্না চৌধুরীকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করে, যার ফলে তাঁর স্বামী যশবীর সাহু তাঁর সঙ্গে যোগাযোগ বা ঘনিষ্ঠ হতে পারবেন না। এই খবরের পর থেকে, তোলপাড় শুরু হয়েছে৷ কে স্বপ্নার স্বামী বীর সাহু? কীভাবে হয়েছিল তাঁদের পরিচয় ও বিয়ে? এবং কেন এই দম্পতি এখন আদালতের মুখোমুখি?
