Last Updated:
TMC Congress Merger News: কংগ্রেসে মিশে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। অস্তিত্ব রক্ষার জন্য. সনিয়ার গান্ধির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধি এমন প্রস্তাব দিয়েছেন বলে জল্পনা।
কলকাতা: তৃণমূলের সংযুক্তি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে প্রস্তাব দিল কংগ্রেস। অস্তিত্ব রক্ষার জন্য. সনিয়ার গান্ধির কাছে মমতা বন্দ্যোপাধ্যায়। দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জল্পনা ছড়িয়েছে দিল্লির রাজনীতিতে।
দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধির সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর। আগামী দিনের জাতীয় রাজনীতি এবং বাংলার নির্বাচনের ফলাফল এবং তার পরবর্তী প্রেক্ষাপট নিয়ে দুজনের বিস্তারিত আলোচনা হয়েছে বলে খবর।
কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেন, “দিল্লিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, INDIA ব্লকের মিটিংয়ে ছিলেন। দুই জন শীর্ষ নেতৃত্ব বৈঠক করেছেন। রাহুল গান্ধীর সাথে অভিষেক বন্দোপাধ্যায়ের মিটিং হয়েছে। কংগ্রেস-তৃণমূল বৈঠক করেছে। INDIA ব্লক মানে কাছাকাছি আসা। যারা বিজেপি ঘেঁসা হয়ে চলছে তাদের আচরণ বিজেপি পন্থী হয়ে গেছেন। মমতা বন্দোপাধ্যায়ের দলের প্রার্থী হিসাবে ভোট করে জিতে এসে এই কথা বলার মানে হয় না। ঘটনাচক্রে আজ বিরোধী আসনে তৃণমূল। কংগ্রেস ২০১৪ সাল থেকে শক্তিশালী ভূমিকা পালন করতে পারলে সর্বভারতীয় ক্ষেত্রে এগিয়ে যেতে পারত। আজ বিজেপি এই অবস্থা হত না”।
বিস্তারিত আসছে
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
