Last Updated:
Abhishek Banerjee Rahul Gandhi Meeting News Updates: দুর্দিনে কংগ্রেসকে আঁকড়ে ধরার মরিয়া চেষ্টায় মমতা-অভিষেক? তৃণমূল নেত্রীর সঙ্গে সনিয়ার বৈঠকের পরদিনই রাহুলের সঙ্গে সাক্ষাৎ অভিষেকের। এবার?
সূত্রের খবর, অভিষেক-রাহুলের প্রায় ৯০ মিনিট কথা হয়। তৃণমূলের ভাঙন থেকে সাম্প্রতিক কালে পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে কথা হয় দু’জনের। সংবাদসংস্থা পিটিআই সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বিরোধী জোট ‘ইন্ডিয়া’-কে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেতার মধ্যে। কী ভাবে, মতপার্থক্য দূরে সরিয়ে বিজেপি বিরোধিতার প্রশ্নে দলগুলি এককাট্টা হতে পারে, তা নিয়েও আলোচনা হয়। তবে তৃণমূল সূত্রে খবর, বৈঠকে পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথাবার্তা বলেছেন রাহুল এবং অভিষেক।
তৃণমূলে যেভাবে ভাঙন শুরু হয়েছে তাতে আগামী দিনে মমতা-অভিষেকের হাতে আদৌ দলের প্রতীক থাকবে কিনা সংশয় তৈরি হয়েছে তা নিয়েও। সেটা যদি না থাকে তাহলে হয়তো কংগ্রেসের প্রস্তাব গ্রহণ করা ছাড়া উপায় থাকবে না জোড়াফুল শিবিরের। তার উপর একের পর এক গ্রেফতার ও দলে ভাঙনের টানাপোড়েন শেষ পর্যন্ত কোনদিকে তৃণমূলের ঠাঁই হয় এখন সেটাই দেখার। সূত্রের খবর, তৃণমূলের সংযুক্তি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে প্রস্তাব দিয়েছে কংগ্রেস। অস্তিত্ব রক্ষার জন্য সনিয়ার গান্ধির কাছে মমতা বন্দ্যোপাধ্যায় যান। দলে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জল্পনা ছড়িয়েছে দিল্লির রাজনীতিতে।
Kolkata,West Bengal
