Last Updated:
New Bakkhali River Erosion: সুন্দরবনের ম্যানগ্রোভ ও ঝাউবনের আয়তন দিন দিন ছোট হয়ে আসছে। বিগত দিনের প্রশাসনিক উদাসীনতা ও আর্থিক দুর্নীতির খতিয়ান আড়াল করে কীভাবে এই কোলাহলহীন শান্ত জঙ্গলকে রক্ষা করা সম্ভব, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভাঙন সমস্যায় জর্জরিত নিউ বকখালির জঙ্গল। এই জায়গাটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছিল ধীরে ধীরে। ভাঙন এতটাই তীব্র হয়ে উঠেছিল যে এই নিউ বকখালির অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে এবার ভাঙন রুখতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে। সম্প্রতি এই নিউ বকখালি ঘুরে দেখেছেন কাকদ্বীপের বিধায়ক দীপঙ্কর জানা। এই এলাকার ভাঙন রুখতে সঠিক ব্যবস্থা পূর্বতন সরকার সেভাবে নেয়নি বলে জানিয়েছেন তাঁরা। স্থানীয়রাও এই একই কথা জানিয়েছেন। তাঁদের দাবি দুর্নীতি হয়েছিল এখানেও।
নিউ বকখালির নদীভাঙনের তীব্রতা এতটাই বেড়েছে যে যদি এখন থেকে পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আগামী দু-তিন বছরের মধ্যে এই জঙ্গলটি ভয়াবহ ভাঙনের মুখে পড়তে পারে। আগে জঙ্গল অনেকটা গভীর ছিল। এখন ভাঙতে ভাঙতে পাতলা হয়ে গিয়েছে। এই জায়গাটি দেখতে অনেকেই আসেন। জায়গাটি রক্ষা করার দায়িত্ব সরকারকেই নিতে হবে এমন কথা জানিয়েছেন স্থানীয়রা।
South Twenty Four Parganas,West Bengal
New Bakkhali River Erosion: মানচিত্র থেকে মুছে যাওয়ার সুন্দরবনের নয়া পর্যটন কেন্দ্র? পুরনো কেলেঙ্কারি ধুয়ে কি এবার স্থায়ী ব্যবস্থা নেবে প্রশাসন?