Last Updated:
Border Fencing: সীমান্তে সুরক্ষা আরও মজবুত করতে বড় পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। বেড়া দেওয়ার কাজের জন্য বিএসএফ (BSF)-এর হাতে নতুন করে আরও ৪৩.১৪৮২ একর জমি সরকারিভাবে দেওয়া হল।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: সীমান্ত সুরক্ষাকে আরও মজবুত করতে বড়সড় পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। কাঁটাতারের বেড়া দেওয়ার কাজের জন্য সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ (BSF)-এর হাতে নতুন করে আরও ৪৩.১৪৮২ একর জমি সরকারিভাবে হস্তান্তর করা হল। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনের ও বিএসএফের ডিআইজি মাহিন্দ্রার লালের উপস্থিতিতে এই প্রক্রিয়া সম্পন্ন হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ নিল মুর্শিদাবাদ জেলা প্রশাসন। সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া ও নতুন আউটপোস্ট নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তর করা হল। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা শাসক আর অর্জুন বিএসএফের ডিআইজি মহিন্দার লালের হাতে মোট ৬৯.৬৭৮৪ একর জমির নথি তুলে দেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯.৩৯ কিলোমিটার সীমান্ত এলাকায় প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার জন্য ৪৩.১৪৮২ একর জমি বরাদ্দ করা হয়েছে।
জেলাশাসক আর অর্জুন জানান, ভারত-বাংলাদেশ সীমান্তের ৯.৩৯ কিলোমিটার এলাকার কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য এই ৪৩.১৪৮২ একর জমি বিএসএফ-এর নামে হস্তান্তর করা হয়েছে। এই দফায় জমি হস্তান্তরের পর মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকায় বিএসএফকে দেওয়া মোট জমির পরিমাণ দাঁড়াল ৬৯.৬৭৮৪ একর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষার স্বার্থে মুর্শিদাবাদের বিভিন্ন ব্লকে দফায় দফায় জমি চিহ্নিত করে তা বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হচ্ছে। কোন ব্লকে কত জমি দেওয়া হয়েছে, তার একটি খতিয়ানও দেন জেলাশাসক। জেলাশাসক আরও জানান, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার কাজ দ্রুত সম্পন্ন করতে মুর্শিদাবাদ জেলার মোট ২৬.৭২ কিলোমিটার সীমান্ত এলাকার জন্য এ যাবৎ সর্বমোট ১৯৮.২৮ একর জমি বিএসএফ-এর হাতে তুলে দেওয়া হয়েছে। এই জমি হস্তান্তরের ফলে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ আরও গতি পাবে, যা অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Murshidabad,Murshidabad,West Bengal