উত্তর হাওড়া বিধায়ক তথা রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী উমেশ রাই৷ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, বুধবার পেয়েছেন দফতরের দায়িত্ব৷ আর তার পরই আচমকায় পরিদর্শন করলেন উত্তর হাওড়ার হাওড়া হিন্দি স্কুলে। ছাত্রছাত্রীদের জন্য রান্না করার মিড ডে মিল খেয়ে দেখলেন মন্ত্রীমশাই৷ হাওড়া জেলা থেকে তিনিই একমাত্র মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। প্রথম থেকেই ছিলেন বিজেপি দলের একনিষ্ঠ কর্মী। দলের খারাপ সময়েও কখনও অন্য দলে নাম লেখাননি। বিগত বাম আমল থেকেই তিনি ছিলেন হাওড়া শহরে বিজেপির ‘পোস্টার বয়’। (Reporter-Debashis Chakraborty)