Last Updated:
Swarup Biswas Update: সোমবার-মঙ্গলবার দু’দিন ফ্ল্যাট, সুরুচি সংঘের ক্লাবে ম্যারাথন তল্লাশির পর এবার পুলিশের রাডারে স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের অফিস। স্বরূপকে দেখে ক্ষোভ উগরে দিলেন ফেডারেশনের কর্মীরা৷
কলকাতা: সুরুচি সংঘের ক্লাবে ম্যারাথন তল্লাশির পর এবার পুলিশের নজরে স্বরূপ বিশ্বাসের ফেডারেশনের অফিস। এদিন স্বরূপ বিশ্বাসকে নিয়ে টালিগঞ্জ টেকনিশিয়ান স্টুডিওয় পৌঁছয় পুলিশ। বেশ কয়েক ঘণ্টা ভেতরে তল্লাশির পর স্বরূপ বিশ্বাসকে নিয়ে বেরিয়ে যান পুলিশ।
জানা গিয়েছে, তালা ভেঙে অফিসে ঢোকার চেষ্টা করতে হয় তদন্তকারীদের। টলিপাড়ার দীর্ঘদিনের ক্ষোভ বিশ্বাস ব্রাদার্সের উপর। অভিযোগ ছিল, দাদা অরূপ বিশ্বাসের ক্ষমতাকে কাজে লাগিয়ে টলিউডে একছত্র আধিপত্য বিস্তার করে বসেছিলেন স্বরূপ। এদিনও স্বরূপকে দেখে ক্ষোভ উগড়ে দেন ফেডারেশনের কলাকুশলীরা। এদিন সংবাদ মাধ্যমের কোন প্রশ্নের উত্তর দেননি স্বরূপ।
ইতিমধ্যেই ২২ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে স্বরূপের বিরুদ্ধে। কাদের থেকে তিনি তোলাবাজি করেছেন, আপাতত সেটাই খতিয়ে দেখছে পুলিশ। অভিযোগ, স্টুডিওপাড়ায় বছরের পর বছর ধরে দুর্নীতি করে গেছেন স্বরূপ বিশ্বাস। গ্রেফতার হতেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন শিল্পী থেকে প্রতিবেশীরা। আজও তাঁর প্রমাণ পাওয়ার গেল৷ টেকনিশিয়ান স্টুডিওতে স্বরূপ বিশ্বাসকে নিয়ে পুলিশ ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েছেন কলাকুশলীরা৷
স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর সামনে আসছে একের পর এক অভিযোগ। ইতিমধ্যেই যাঁর অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বরূপ বিশ্বাসকে, সেই মেকআপ আর্টিস্টও এতদিন ধরে জমা সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন৷ তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই।
Kolkata,West Bengal
