Last Updated:
FIR against Mamata Banerjee: ধর্মতলার সভায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
কলকাতা: আইনি বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। হেয়ার স্ট্রিট থানায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের। ৫ জুন নেতাজি নগর থানায় দায়ের হওয়া একটি জিরো FIR, পরবর্তীতে হেয়ার স্ট্রিট থানায় স্থানান্তরিত হয়। জানা গিয়েছে, ৯ মার্চ ধর্মতলার ধরনা মঞ্চ থেকে ‘বিভ্রান্তিকর ও উস্কানিমূলক’ মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর (FIR) দায়ের করেছেন পেশায় ব্যবসায়ী তুষার কান্তি দাস নামে এক ব্যক্তি।
অভিযোগে বলা হয়েছে, গত ৯ মার্চ ২০২৬ ধর্মতলার মেট্রো চ্যানেলের সামনে ধর্না মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রাখেন। অভিযোগকারীর দাবি, ওই বক্তব্যে এমন কিছু মন্তব্য করা হয়, যা জনশান্তি বিঘ্নিত করতে পারে, সাম্প্রদায়িক সম্প্রীতিতে প্রভাব ফেলতে পারে এবং শান্তিভঙ্গের আশঙ্কা তৈরি করে। পাশাপাশি বক্তব্যটিকে উস্কানিমূলক বলেও অভিযোগ করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেই দিনের মন্তব্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছিলেন, “আমরা আছি বলে আপনারা ভাল আছেন। আমরা না থাকলে একটা কমিউনিটি এক মুহূর্তে……”।
বিস্তারিত আসছে…
Kolkata,West Bengal
