গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: ফলতায় আবাসের কাটমানি ফেরালেন অভিযুক্ত ২ তৃণমূল কর্মী। অভিযোগ, আবাসের ঘর দেওয়ার নামে কাটমানি নিয়েছিলেন সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল। উপভোক্তাদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নেওয়া হয় বলে অভিযোগ। পালাবদলের পর সেই টাকা ফেরত দিলেন অভিযুক্ত ২ তৃণমূল কর্মী।
আরও পড়ুন, ‘বিদ্রোহী সাংসদের সংখ্যা ২০ থেকে ২২ হতে চলেছে’, দিল্লিতে বৈঠকের আগে বড় দাবি কাকলি ঘোষ দস্তিদারের
ফলতায় বাংলা আবাস যোজনার উপভোক্তাদের কাছ থেকে নেওয়া কাটমানির টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি দেবীপুর গ্রাম পঞ্চায়েতের ৮০ নম্বর বুথ এলাকার। অভিযোগ, তৃণমূল কর্মী সুমিত হালদার ও সুমন্ত মণ্ডল আবাস যোজনার সুবিধাভোগীদের কাছ থেকে ৮ থেকে ১০ হাজার টাকা করে নিয়েছিলেন। স্থানীয়দের দাবি, ফলতা বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের পরাজয়ের পর ওই দুই কর্মী গা-ঢাকা দেন। পরে গ্রামবাসীদের চাপের মুখে এলাকায় ফিরে উপভোক্তাদের হাতে কাটমানির টাকা ফেরত দেন। ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পাণ্ডা অভিযোগ করে বলেন, সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে ‘জাহাঙ্গির বাহিনী’। এই ঘটনার সঙ্গে জড়িত সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
TMC News: শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের খেলার মাঠের ঘর থেকে উদ্ধার প্রচুর ত্রাণ সামগ্রী