Last Updated:
সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন বিরোধীদের দলে, কুণাল ঘোষ এই নিয়ে তীব্র আক্রমণ করলেন বিদ্রোহী তৃণমূল সাংসদ-সহ বিদ্রোহী সাংসদদের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তীব্র কটাক্ষ করেন তিনি।
কলকাতা: সব জল্পনা সত্যি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ও যোগ দিয়েছেন বিরোধীদের দলে। এর পরেই কুণাল ঘোষ ফের আক্রমণ করেন দলের বিদ্রোহী সাংসদদের। তিনি সুদীপ-সহ বিদ্রোহীদের আক্রমণ করেন।
তিনি বলেন, “যারা এই ধরনের আচরণ করছেন সেটা তাদের ব্যাপার। দলের থেকে জিতে কেন সেই পদ থেকে ইস্তফা দিচ্ছে না। সুখেন্দু শেখর রায়রা ইস্তফা দিয়ে দিচ্ছে। রাজ্যসভার জন্য এক নিয়ম লোকসভার জন্য এক নিয়ম হয় নাকি, এলাকায় যান। তৃণমূলের পার্টি অফিসে বসে বৈঠক করুন। আপনারা এখন সংখ্যা মাত্র, বিজেপি আপনাদের ব্যবহার করছে”।
পাশাপাশি সুদীপকে আক্রমণ করে তিনি বলেন, “সুদীপ বন্দ্যোপাধ্যায় ধ্বংস করে দিয়ে গেছেন। জেলা সভাপতি কোনও কাজ করেননি। সংগঠনের গোষ্ঠী বিন্যাস এমন করে করিয়েছেন তাপস রায়, সজল ঘোষ কাউকে রাজনৈতিক স্পেস দেয়নি। ভাল সাড়া পাচ্ছি, দেহত্যাগ না হলে কিছু ত্যাগ করব না। যতক্ষণ দেহে আছে প্রাণ ততক্ষণ আঁকড়ে রাখব পদ এগুলো যারা করেছেন তারা চলে গেছে”।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “অভিষেক আমার নেতা, বয়সে আমার থেকে ছোট হতে পারে কিন্তু দলে আমার নেতা, ভালবাসি। বাকি কিছু জানি না। দলের মধ্যে কোথায় কি হচ্ছে বাইরে বলব না”।
পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে কুণাল ঘোষের অনুমান, বিধায়ক নয়নাও চলে যেতে পারেন। “পতির পূণ্যে সতির পুণ্য। পতি যদি অমিত শাহের ঘরে গিয়ে পুণ্য করেন সতী কি করবে উনি জানেন। আমাকে সুদীপদা একদিন ফোন করলেন বললেন নয়না আসছে মমতা বন্দোপাধ্যায়ের বাড়িতে নয়নাদি এলেন না কিন্তু সুদীপ দা পৌঁছে গেলেন অমিত শাহের ঘরে চলে গেলেন”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
