কলকাতা: ২ দিনের সফরে আগামীকাল রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে মোট ৩টি কর্মসূচিতে যোগ দেবেন প্রধানমন্ত্রী। হুগলিতে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ সফরে আসার আগে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘আগামী ২ দিন আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করব। কাল একটি বিশেষ দিন, আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি। অনুষ্ঠানটি হুগলি জেলার তারকেশ্বরে অনুষ্ঠিত হবে। তারকেশ্বরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করা হবে। তারকেশ্বর থেকে পিএম কিষাণ-এর ২৩তম কিস্তি প্রকাশ করা হবে। যার ফলে ভারতজুড়ে অগণিত কৃষক উপকৃত হবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ২১ তারিখে কলকাতায় যোগ দিবসের অনুষ্ঠান আয়োজিত হবে। কলকাতায় এমন একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত। যোগ দিবসের অনুষ্ঠানের পর আমি আরেকটি অনুষ্ঠানে যোগ দেব। যেখানে ৩ টি নৌ-জাহাজকে আনুষ্ঠানিকভাবে সমাবর্তন করা হবে। ৩ টি নৌ জাহাজ আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে‘, পোস্ট প্রধানমন্ত্রী মোদির।
আরও পড়ুন, ‘অভিষেককে ডিম ছোড়ার পরিকল্পনা’, কলকাতা বিমানবন্দরে নামার আগেই BJP-তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি
আমি আগামী দুই দিন, ২০ ও ২১ তারিখে পশ্চিমবঙ্গে বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকব। আগামীকাল, ২০ জুন তারিখটি আমাদের পশ্চিমবঙ্গ দিবস পালনের কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য। এই অনুষ্ঠানটি হবে হুগলি জেলার তারকেশ্বরে। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে সংযোগ এবং পশ্চিমবঙ্গের সংস্কৃতি…
— Narendra Modi (@narendramodi) June 19, 2026
Swarup Biswas | “৮০ লক্ষ টাকা দিলে গোটা বিষয়টি…”, স্বরূপের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ | ABP Ananda LIVE
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)