সন্দীপ সরকার, কলকাতা : সিগনালে দাঁড়িয়ে গাড়ি, ভেঙে পড়ল গাছ। রাসবিহারীর সিগনালে অল্পের জন্য ৮ যাত্রীর রক্ষা। কালীঘাট থেকে টালিগঞ্জ যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ২টি গাড়ির উপরে ভেঙে পড়েছিল গাছ। ক্রেন দিয়ে গাড়ির উপর থেকে সরানো হয়েছে গাছ। সোমবার ২৯ জুন কলকাতায় ভালই ঝড়বৃষ্টি হয়েছে। দুপুরের পর থেকেই শুরু হয় দুর্যোগ। ঘন কালো মেঘে ঢেকেছিল আকাশ। আবহাওয়া দফতর আগেই সতর্ক করেছিল যে তুমুল বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইবে যথেষ্ট গতিবেগে। সোমবার দুপুরের পর ঝড়বৃষ্টি শুরু হতেই ঘটেছে বিপত্তি। তবে এ যাত্রায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন ৮ জন যাত্রী।
রাসবিহারী মোড় কলকাতা শহরের অন্যতম ব্যস্ত রাস্তা। সেখানেই সপ্তাহের প্রথম কাজের দিনে ঘটল দুর্ঘটনা। অল্পের জন্য বড়সড় অঘটন এড়ানো গিয়েছে। তবে সিগনালে থাকা ২টি গাড়ির উপর গাছ ভেঙে পড়ায় বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে দমকা ঝোড় হাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। কালীঘাট থেকে টালিগঞ্জ যাওয়ার দিকের রাস্তায় সিগনালে দাঁড়িয়েছিল ২টি গাড়ি। সেই ২ গাড়ির উপরেই আচমকা ভেঙে পড়ে গাছ। দ্রুত কাটার এনে গাছ কেটে সরানোর কাজ শুরু করা হয়। গাছ ভেঙে পড়ার সময় গাড়ির ভিতরেই ছিলেন যাত্রীরা। তাঁদের কোনওমতে উদ্ধার করা সম্ভব হয়েছে। ২টি গাড়ির যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। অল্পের জন্য এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
২৯ জুন সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হয়েছে ০.২ মিলিমিটার। চলতি সপ্তাহের শেষে অর্থাৎ উইকেন্ডে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ৩০ জুন মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মূলত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।
CM Suvendu Adhikari: ‘আগুন লাগালেন, আর ওই আগুনে জ্বলল বাংলা’, আক্রমণ মুখ্যমন্ত্রীর | ABP Ananda Live