কলকাতা : ঘরের ছোটোখাটো অনুষ্ঠান হোক বা বড় কোনও উৎসব, বাঙালির সাজে পূর্ণতা দেয় মানানসই অলঙ্কার। আর বাঙালির অলঙ্কারে সোনা ও রুপোর গুরুত্ব আজও অপরিসীম। উপহার হোক বা সঞ্চয়, সোনা ও রুপো হল বঙ্গ জীবনের গুরুত্বপূর্ণ অঙ্গ। গতকালের তুলনায় আজ কিছুটা দাম কমল সোনার। তবে রুপোর দামে বড় পতন। তবে চলুন জেনে নেওয়া যাক আজ কত হয়েছে এই দুই মূল্যবান ধাতুর দাম।
২৪ ক্যারেট সোনার দাম –
খাঁটি সোনা বা ২৪ ক্যারেট সোনা সাধারণত বিনিয়োগকারীরা কেনেন আর না হলে কেনেন সোনার ব্যবসায়ীরা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমে হয়েছে ১৪ হাজার ২৫০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম –
বাজার খুলতেই বড় পরিবর্তন হল সোনা ও রুপোর দামে। গয়না তৈরি করার ২২ ক্যারেট (৯১৬) সোনার দাম কমে গেল কিছুটা। আজ ১ গ্রাম গয়না সোনার দাম হয়েছে ১৩ হাজার ৫৪০ টাকা। আজ প্রতি ১০ গ্রামের দাম হয়েছে ১ লক্ষ ৩৫ হাজার ৪০০ টাকা।
কেউ যদি আজ গয়না বিক্রি করতে চান, তাহলে আজকের দাম অনুযায়ী গ্রাম প্রতি তিনি পাবেন ১২ হাজার ৯৬৭ টাকা।
১৮ ক্যারেট সোনার দাম –
কমেছে ১৮ ক্যারেট সোনার দামও। আজ ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম হয়েছে ১১ হাজার ১১৫ টাকা।
রুপোর দাম –
একধাক্কায় অনেকটা কমল রুপোর দাম। আজ প্রতি কেজি রুপোর দাম হয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৩৮৮ টাকা।
যে বিষয়টি মাথায় রাখবেন –
মনে রাখবেন এই দামটি শুধুমাত্র আজকের বাজারের মূল্য অনুযায়ী নির্ধারিত। ৩ শতাংশ জিএসটি বাদ দিয়ে এই দাম প্রকাশ করা হয়েছে। আপনি যদি গয়না কিনতে যান, তাহলে এর সঙ্গে যুক্ত হবে এই ৩ শতাংশ জিএসটি (GST) ও মেকিং চার্জ। এখানে পাওয়া সমস্ত তথ্যই স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) থেকে পাওয়া। ১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC)। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠন কাজ করে।