Last Updated:
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দিতে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ভিয়েতনাম: বেড়াতে গিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার৷ ৩২ জন ভারতীয়কে নিয়ে সমুদ্রের মাঝে উল্টে গেল নৌকা৷ শনিবার ভিয়েতনামের ফু কুয়ক (Phu Quoc) দ্বীপের কাছে এই ঘটনা ঘটে৷ স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস। দুর্ঘটনায এখনও পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
‘এক্স’ (X)-এ করা এক পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, “একটি মর্মান্তিক ঘটনায় কয়েক ঘণ্টা আগে ভিয়েতনামের ফু কুয়ক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকদের বহনকারী একটি নৌকা উল্টে গিয়েছে। উদ্ধার ও তল্লাশি অভিযান এখনও চলছে। ঘটনার সঠিক বিবরণ সংগ্রহ করা হচ্ছে।”
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে মোট ৩২ জন ভারতীয় পর্যটক ছিলেন।
In a tragic incident, a boat carrying several Indian tourists has capsized near Phu Quoc Island in Vietnam a few hours ago.
Exact details of the incident are being ascertained as search and rescue operations by local authorities are ongoing.
In order to provide information…
— India in Vietnam (@AmbHanoi) July 11, 2026
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে তথ্য ও প্রয়োজনীয় সহায়তা দিতে হো চি মিন সিটিতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেলে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
বর্তমানে স্থানীয় প্রশাসনের তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বিস্তারিত আসছে..
New Delhi,Delhi
