কৌশিক গঙ্গোপাধ্যায় বলেন, ‘তুমি রাজপ্রাসাদে থেকেও গরিব মানুষের গল্প লিখতে পারো, যদি তোমার মনটা মাটিতে থাকে। ইট পাথর দিয়ে কখনও জীবন দর্শন লেখা যায় না। ও এখনও ফুটপাতের জামা কেনে, ঘুরে ঘুরে কিনতে ভালবাসে জামা। ও সব সময় বলে, গড়িয়ার বাড়িতে চলে যাবে। ওর ওখানে একেবারেই মন বসে না।’
