Last Updated:
Big Boss Bangla 3: স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো-বিগ বস বাংলা সিজন ৩ শুরু হওয়ার আগেই উন্মাদনা তুঙ্গে৷ প্রোমো ভাইরাল হতেই চর্চা শুরু৷ বিশেষ করে বিগ বস বাংলার সম্ভাব্য প্রতিযোগী কারা হতে চলেছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা৷
কলকাতা: ‘বিগ বস’ নিয়ে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের৷ বাংলায় ‘বিগ বস’-এর দুটো সিজনের পর বেশ কয়েক বছর বন্ধ ছিল এই রিয়্যালিটি শো৷ এবার ‘বিগ বস’বাংলায় বড় চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন করে শুরু হতে চলেছে ‘বিগ বস’বাংলা। সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই শুরু হবে এই রিয়্যালিটি শো।
‘বিগ বস বাংলা সিজন ৩’-তে একের পর এক চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য৷ শোনা যাচ্ছে জনপ্রিয় ইউটিউবার শমীক অধিকারী, যিনি ননসেন নামেই বিপুল পরিচিত৷ তিনিও নাকি এবার বিগ বসের ঘরে থাকতে চলেছেন৷ তাকে চেনে না এমন লোকের সংখ্যা এখন হাতে গোনা৷ ৩৫ দিন জেলে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন ননসেন৷ নিজের বান্ধবীকে হেনস্থা বা উত্যক্ত করার দায়ে পুলিশ গ্রেফতার করে ননসেনকে৷
স্টার জলসার এই জনপ্রিয় রিয়্যালিটি শো-নিয়ে উন্মাদনা তুঙ্গে৷ প্রোমো ভাইরাল হতেই চর্চা শুরু৷ বিশেষ করে বিগ বস বাংলার সম্ভাব্য প্রতিযোগী কারা হতে চলেছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা৷ একাধিক তারকাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে৷ দিনকয়েক আগেই শোনা গিয়েছিল,’বিগ বস’-এ আসার জন্য প্রস্তাব গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরত জাহানের কাছে। যশ ও নুসরত নাকি শো-এর প্রস্তাব গ্রহণ করেছেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখানেই শেষ নয়, তালিকাতেই উঠে এসেছে বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারের নামও। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হয়েছেন, নাকি শেষ পর্যন্ত না বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও টলিপাড়ার একাধিক চর্চিত মুখেদেরও বিগ বসের বাড়িতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। কিন্তু এখনও কোনও কিছুই স্পষ্ট জানা যায়নি৷
Kolkata,West Bengal
