Last Updated:
Big Boss Bangla: ‘বিগ বস’-এর ঘরে কারা কারা ঝড় তুলতে আসছেন তা নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় জোরদার জল্পনা শুরু হয়েছে৷ এর মধ্যেই এল বড় সুখবর৷
কলকাতা: ‘প্রিন্স অফ ক্যালকাটা’সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরিতে মুগ্ধ হয়েছেন আপামর বাঙালি। বাঙালির কাছে ‘দাদাগিরি’ মানেই ছিল মহারাজ অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এবার আর দাদাগিরি নয়, বরং ‘বিগ বস’ নিয়ে নয়া রূপে আসতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়৷ ইতিমধ্যেই জোরদার চর্চা শুরু হয়েছে এই শো নিয়ে৷
‘বিগ বস’ নিয়ে নিয়ে উত্তেজনার শেষ নেই দর্শকদের৷ বাংলায় ‘বিগ বস’-এর দুটো সিজনের পর বেশ কয়েক বছর বন্ধ ছিল এই রিয়্যালিটি শো৷ এবার ‘বিগ বস’বাংলায় বড় চমক৷ সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন করে শুরু হতে চলেছে ‘বিগ বস’বাংলা। সব কিছু ঠিকঠাক থাকলে আর কয়েক মাসের মধ্যেই শুরু হবে এই রিয়্যালিটি শো।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিগ বস-এর প্রস্তাব এলেও তিনি থাকতে পারছেন না৷ কাজের ব্যস্ততার জন্যই নাকি তিনি ফিরিয়ে দিয়েছেন বিগ-বসের প্রস্তাব৷ তিনি আরও জানান, চ্যানেলের পক্ষ থেকে ফোন এসেছিল মিটিংয়ের জন্য৷ কিন্তু ব্যক্তিগত কারণের জন্যই তিনি সেদিন উপস্থিত থাকতে পারেননি৷ তবে প্রথম থেকেই তিনি এটা ভেবে রেখেছিলেন বিগ বসে আসলে টানা তিন মাসে থিয়েটারের ক্ষতি হয়ে যাবে৷ তাই আগেই ঠিক করে রেখেছিলেন প্রস্তাব এলেও তিনি যোগদান করবেন না৷ এখানেই শেষ নয় অভিনেতার দাবি, তিনি অত্যন্ত সাদামাটা মানুষ৷ অত ঝগড়াঝাটি করতে পারেন না৷ তাই অন্যান্য প্রতিযোগীদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন লোকনাথ৷
দিনকয়েক আগেই শোনা গিয়েছিল,’বিগ বস’-এ আসার জন্য প্রস্তাব গিয়েছে অভিনেতা যশ দাশগুপ্ত ও অভিনেত্রী নুসরত জাহানের কাছে। যশ ও নুসরত নাকি শো-এর প্রস্তাব গ্রহণ করেছেন। তবে তারকা দম্পতির পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এখানেই শেষ নয়, তালিকাতেই উঠে এসেছে বাংলার অন্যতম জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারের নামও। তবে তিনি সেই প্রস্তাবে রাজি হয়েছেন, নাকি শেষ পর্যন্ত না বলেছেন, তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও টলিপাড়ার একাধিক চর্চিত মুখেদেরও বিগ বসের বাড়িতে দেখা যেতে পারে বলেও শোনা যাচ্ছে। কিন্তু এখনও কোনও কিছুই স্পষ্ট জানা যায়নি৷
Kolkata,West Bengal
