<p>কলকাতা : এবার খোদ নেত্রীকে ‘আল্টিমেটাম’ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ‘যারা চলে গেছে, তাদের দলে ফেরালে, আপনার সঙ্গে থাকব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে দিয়েছি, ওদের ফেরালে আমি আর থাকব না’, এবার মমতা বন্দ্যোপাধ্যায়কেই হুঁশিয়ারি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কালীঘাট তৃণমূলে একের পর এক ভাঙন। <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>ের হাত ছাড়ছেন একের পর এক নেতা-নেত্রী। এবার তাঁকেই আল্টিমেটাম দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের শ্রীরামপুরের সাংস বলেছেন, ‘মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব।’ </p>
<p>ভোটে ভরাডুবির পর কালীঘাট তৃণমূলে কার্যত রাহুর ছায়া। যত দিন যাচ্ছে, ততই পরিস্থিতি খারাপ হচ্ছে। বিধানসভা, লোকসভা, এমনকী পুরসভা – মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত থেকে বেরিয়ে গেছে সব। তাঁর একদা বড় বড় প্লেয়াররা চোখের সামনে দিয়ে অন্য় দলে চলে যাচ্ছেন। শিবির বদলের হিড়িক পরে গিয়েছে। এরই মধ্য়ে এবার, শিবির বদলুদের নিয়ে নিজের কড়া অবস্থানের কথা জানালেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। বার্তা দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়কেও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘যে যেখানে গেছে যাক। এখন আমি আর কাউকে দোষ দিই না। যার যা মনের ইচ্ছে, সে তাই করুক। যেখানে যে ভাল থাকে, সে সেখানেই ভাল থাকুক। মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি। যদি এদের কাউক আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। আমি থাকব না। আমি পাবলিকলি বলব এই লোকগুলো যদি ফিরত নিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে থাকব না।’ </p>