কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেমে যাওয়া ঘিরে জল্পনা তৈরি হয়েছে। মমতার সঙ্গে কথা বলার পরে কিছুক্ষণ বসে নেমে যান তিনি। দীর্ঘ বক্তৃতা করায় ‘বিরক্ত’ মমতা বন্দ্যোপাধ্যায়, বলে খবর। সংক্ষেপে শেষ করতে বলায় কি ‘অভিমান’ কল্যাণের ? সংক্ষেপে শেষ করতে বলাতেই কি ক্ষুব্ধ হলেন কালীঘাট তৃণমূলের এই বর্ষীয়ান সদস্য? উঠেছে প্রশ্ন রাজনৈতিক মহলে। যদিও সূত্র মারফৎ খবর, হঠাৎ মঞ্চ ছাড়া নিয়ে ঘনিষ্ঠমহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কেউ কিছু বলেনি, অসুস্থতার জন্য আগেই বেরিয়ে গিয়েছিলাম।’
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)