যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের অনশন থেকে শুরু করে, ককরোচ জনতা পার্টির ‘সংসদ চলো’ অভিযান… বারে বারে শিরোনামে উঠে এসেছে দিল্লি। ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের কড়া নিন্দা করেছে দেশের একাংশের মানুষ। ককরোচ জনতা পার্টি থেকে শুরু করে, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে বলিউডের একাংশ ও। বলিউডের কোন কোন তারকা ছাত্রছাত্রীদের সমর্থনে আওয়াজ তুললেন? দেখে নেওয়া যাক।

এই তালিকায় প্রথম নাম রয়েছে, শাবানা আজমির। তিনি একাধিক দিন যন্তরে মন্তরে ছুটে গিয়েছেন। অনশনভঙ্গ থেকে শুরু করে, সংসদ যাত্রা, সবকিছুরই অংশ হয়েছিলেন শাবানা আজমি।

সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যন্তর মন্তরে ছুটে গিয়েছিলেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও। সোনম ওয়াংচুককে অনশন তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। এরপরে ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জেরও কড়া নিন্দা করেছেন স্বরা।

নিজের এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্টে অরিজিৎ সিংহ লিখেছেন, ‘এবার আপনারা ছাত্রছাত্রীদের মারধর করছেন! লজ্জা করে না আপনাদের!’ অরিজিৎ আরও একটি পোস্টে লেখেন, ‘হ্যালো নেতা, মন্ত্রী… কী হচ্ছে এসব? নিজেদের ঈশ্বর বলে মনে করছেন আপনারা? মনে রাখবেন.. সব কিছু কিন্তু মনে রাখা হবে। সব কিছু… আর মনে রাখবেন, বদল হল একমাত্র অনিত্য সত্য।’

সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ। মুখোশধারী ও লাঠি-হাতে ‘গুণ্ডা’ বলে পুলিশকে তিনি অভিহিত করেছেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য তিনি বার্তা দিয়েছেন, সাহস না হারানোর।

ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের কড়া নিন্দা করে একটি কবিতা লিখেছেন অতুল কুলকার্নি। তিনি প্রশ্ন তুলেছেন, ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জ করে, পুলিশ কি কেঁদেছে? সাংসদেরা কি ঘরে গিয়ে শান্তিতে ঘুমোতে পেরেছেন?

ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে, সরকারের এমন অসংবেদনশীল ব্যবহারের প্রতিবাদে মুখ খুলেছেন রীতেশ দেশমুখ এবং জেনেলিয়া ডি’সুজা ও। তাঁরা বার্তা দিয়েছেন যে, ছাত্রছাত্রীরাই দেশের ভবিষ্যৎ, তাঁদের কথা শোনা উচিত। লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করা অনুচিত।

ছাত্রছাত্রীদের ওপর লাঠিচার্জের কড়া নিন্দা করে একটি লম্বা পোস্ট করেছেন, দিলজিৎ দোসাঞ্জ। তাঁর মতে, সরকারে উচিত ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনায় বসা। তাঁদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা একেবারে অনুচিত।

পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা করেছেন দিয়া মির্জা, তিনি বলেছেন, ছাত্রছাত্রীদের দাবির অবশ্যই কোনও না কোনও ভিত্তি রয়েছে। সরকারের উচিত তা মনোযোগ দিয়ে শোনা।

ককরোচ জনতা পার্টি এবং সাধারণ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় গলা তুলেছেন, সোনু সুদ। তিনি বলেছেন, ছাত্রছাত্রীদের উচিত ন্যায়বিচার পাওয়ায়। NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, ছাত্রছাত্রীদের আত্মহত্যা আর বরদাস্ত করা যায় না।
Published at : 23 Jul 2026 12:56 AM (IST)