Last Updated:
জাতিগত শংসাপত্র (Caste Certificate) ইস্যু ও পুনরায় যাচাই করা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। এই নির্দেশ অনুযায়ী, ১৯৫০ সালের আগের জমির দলিল চাওয়া বাধ্যতামূলক নয়।
কলকাতা: জাতিগত শংসাপত্র (Caste Certificate) ইস্যু ও পুনরায় যাচাই করা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। এই নির্দেশ অনুযায়ী, ১৯৫০ সালের আগের জমির দলিল চাওয়া বাধ্যতামূলক নয়।
বিভিন্ন জেলায় এমন দলিল চাওয়ার অভিযোগ পাওয়ার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৪ ও ২০১৫ সালের দফতরের পূর্ববর্তী নির্দেশিকার কথা পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীর জাতিগত পরিচয় বা বসবাসের প্রমাণের জন্য পুরনো জমির দলিল আবশ্যক নয় বলেই নির্দেশিকায় স্পষ্ট করল দফতর। রাজ্যের সব জেলার জেলাশাসকদের এই নির্দেশ দিল নবান্ন।
রাজ্যজুড়ে জাতি শংসাপত্র ইস্যু ও পুনঃযাচাই প্রক্রিয়ায় একই নীতি কার্যকর করতেই এই নতুন নির্দেশ জারি হয়েছে বলেই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যের ‘OBC’ সিদ্ধান্তে সিলমোহর দিল কলকাতা হাই কোর্ট। বিজেপি সরকারের OBC সংরক্ষণ সিদ্ধান্তে সিলমোহর দিল রাজ্যের সর্বোচ্চ আদালত। চলতি বছরের ১৮ মে রাজ্য যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, তার উপর কোনও অন্তর্বতী স্থগিতাদেশ দিল না কলকাতা হাই কোর্ট। কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে ৭৪ জনগোষ্ঠী ওবিসি তালিকা থেকে বাদ যাবে।
নতুন সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার মতো কোন পরিস্থিতি তৈরি হয়নি, ওবিসি মামলায় এমনই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের। সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করেছে রাজ্য। কাজেই হাইকোর্টের রায়ের ওপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ এই মুহূর্তে অস্তিত্বহীন, হাই কোর্টের মূল রায় বহাল। হাই কোর্টের রায়কেই মান্যতা দিয়েছে নতুন রাজ্য সরকার। হাই কোর্টের পর্যবেক্ষণ, ৭৪ জনগোষ্ঠীকে OBC সংরক্ষণ থেকে বাদ দেওয়া হয়েছে, তবে রাজ্য কখনই বলেনি আর কোনও দিন এই জনগোষ্ঠীর কেউ তালিকায় জায়গা পাবে না।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Jul 22, 2026 10:48 PM IST
