Last Updated:
প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারই জবাব এক্স হ্যান্ডলে দিয়েছে সিজেপি ৷
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ঘোষণা করলেন যে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত এবং কঠোর শাস্তি নিশ্চিত করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাজধানীতে চলা বিক্ষোভ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির মধ্যে এই বিষয়টি নিয়ে এটাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম বড় প্রতিক্রিয়া। তবে প্রধানমন্ত্রীর পোস্টের পরেই এক্স হ্যান্ডলে এর জবাবে ককরোচ জনতা পার্টির পক্ষ থেকেও পাল্টা পোস্ট করা হয় ৷ সেখানে লেখা রয়েছে, ‘‘ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হবে ৷’’
প্রশ্নফাঁস কাণ্ডের বিচারের জন্য ফাস্ট ট্র্যাক আদালত গঠন করা হবে। দিল্লির যন্তর মন্তরে ছাত্র-যুবদের ধারাবাহিক বিক্ষোভের মাঝে সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সেই সিদ্ধান্তের কথা ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স পোস্টে বৃহস্পতিবার তিনি লেখেন, “প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করা হবে। তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যে আমরা ‘ফাস্ট-ট্র্যাক কোর্ট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে।”
Dharmendra Pradhan Must Resign
धर्मेंद्र प्रधान को इस्तीफ़ा देना होगा https://t.co/0XShqJ6FVG
— Cockroach is Back (@Cockroachisback) July 23, 2026
নিট-এর প্রশ্ন ফাঁসের প্রতিবাদে যন্তর মন্তরে ধর্না এবং সংসদ ভবন অভিযানে (সোমবার যা ঘিরে উত্তাল হয়েছিল দিল্লি) পুলিশি দমন-পীড়নের অভিযোগ ঘিরে টানা তৃতীয় দিন অশান্তি হল সংসদের বাদল অধিবেশনে। যদিও ‘ককরোচ জনতা পার্টির (সিজেপি) সংসদ অভিযানে ‘পুলিশি জুলুমের’ অভিযোগে কান দেয়নি সুপ্রিম কোর্ট। এ নিয়ে জরুরি শুনানির আবেদন খারিজ করে দেয় প্রধান বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চ। সে দিনের ঘটনার ভিডিও আদালতকে দেখাতে চেয়েছিলেন আবেদনকারী আইনজীবী। প্রধান বিচারপতি সাফ বলে দেন, ‘‘আমাদের সময় নষ্ট করবেন না।’’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বুধবার জানিয়েছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং নির্যাতিত শিক্ষার্থীদের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্ষমাপ্রার্থনার দাবি নিয়ে কোনও আপোস করবেন না তাঁরা। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা সেই দাবি খারিজ করে দিয়েছেন।
Kolkata,West Bengal
Jul 23, 2026 10:05 AM IST
