Last Updated:
TMC Ritabrata Banerjee: ছাত্র আন্দোলনের নামে ধর্মতলায় চরম বিশৃঙ্খলা ছড়ায়৷ ঘটনায় ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ শনিবার বিধানসভা তীব্র নিন্দা করলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷
কলকাতা: বিধানসভা থেকে কলকাতার নিট পেপার লিক কাণ্ডের প্রতিবাদে হওয়া ছাত্র আন্দোলন নিয়ে সরব হলেন তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়৷ ‘আন্দোলনের নামে লুঠ করতে এসেছিল’, বাম সংগঠনের ডাকা ছাত্র আন্দোলনের তুলোধনা একদা বাম নেতা ঋতব্রতর৷
বিধানসভা থেকে ঋতব্রত বলেন, ‘‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছি। মোবাইলে যে ছবি ধরা আছে সেই ছবি যথেষ্ট দুষ্কৃতীদের ধরতে। বলেছে জুতো খুলে নে। আন্দোলনের ক্রেডিট নেব, আর গোলমাল হলে ডিসক্রেডিট আমার নয়, এটাই ওরা করে। যে ধরণের লাঠিতে পতাকা লাগানো হয়েছিল। সেগুলো মারধর করার। আমিও এস এফ আইয়ের সর্বভারতীয় নেতা ছিলাম। উনিও ছিলেন। ওনার থেকে বেশিদিন ছিলাম। ভিডিওতে দেখলাম উনি ফায়ার ব্র্যান্ড নেত্রীর সঙ্গে মার খাচ্ছে সাংবাদিক, সেটা দেখে চলে যাচ্ছেন। আন্দোলনের নামে যারা এসেছিল তারা লুঠ করতে এসেছিল। শমীক লাহিড়ীর হাসি দেখে হতবাক। দিব্যি হাসলেন তারপর নিরাপদ দূরত্বে চলে গেলেন।’’
‘‘সংবাদ মাধ্যমের ওপর এই আক্রমণ সংঘটিত অপরাধ। এরা ছাত্র? এরা ছাত্র আন্দোলনের কর্মী? এখন আইনের ধারা কঠিন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস বলছে শাস্তি চাই। ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলেন। দাাবি ছিল। সরকারের নানা দাবি নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই সংসদে। আইন আইনের পথে চলবে। কাল যা চোখে দেখে এসেছি, এদের বিরুদ্ধে গুন্ডা দমন আইন প্রণয়ন করা উচিত’’, বলেন ঋতব্রত৷
বিধানসভা থেকে ঋতব্রত বলেন, ‘‘আমরা সরকারের কাছে ওয়াচ ডগের ভূমিকা পালন করব। যেন ব্যবস্থা নেওয়া হয়। সেবাশ্রয় নিয়ে তদন্ত চাই। এর পেছনে কালো টাকা সাদা টাকা করা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। সেবাশ্রয়ে প্রভাব কি ছিল, সেটাও দেখতে হবে। অনেকে মিডিয়ায় চাকরি ছেড়ে নিউ সেক্রেটারিয়েটে বসতেন। তাদের ভূমিকা দেখতে হবে। সেবাশ্রয় সেবাশ্রয়ে সীমাবদ্ধ নেই। আমি লিখিত ভাবে অভিযোগ জানাব তদন্তকারী সংস্থাকে।’’
Kolkata,West Bengal
