লকার থেকে মূল্যবান সামগ্রী চুরি হলে RBI-এর নিয়ম কী?
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর নিয়ম অনুযায়ী, ব্যাঙ্কের লকারে রাখা মূল্যবান গয়না বা সামগ্রী চুরি যাওয়ার জন্য ব্যাঙ্ককে তখনই দায়ী করা হবে, যখন ব্যাঙ্কের পক্ষ থেকে কোনও গাফিলতি প্রমাণিত হয়। অর্থাৎ, ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থায় কোনও ধরনের ত্রুটি থাকলে—যেমন ক্যামেরা ঠিকমতো কাজ না করা, নিরাপত্তা সংক্রান্ত সতর্কতা ব্যবস্থা কার্যকর না থাকা অথবা ব্যাঙ্কের কোনও কর্মীর ভুলের কারণে চুরি হলে—সেক্ষেত্রে ব্যাঙ্কের উপর দায় বর্তাতে পারে।