Last Updated:
Nepal Flash Flood: নতুন করে নদীর জলপ্রবাহ বাড়ায় আতঙ্কের আবহের মধ্যেই রসুয়া, নুয়াকোট ও ধাদিংয়ে প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা জারি রয়েছে।
কাঠমান্ডু: ভয়াবহ বন্যার ক্ষত এখনও কাটেনি। এরই মধ্যে ভোটে কোশী নদীতে আচমকা জলের প্রবাহ ও গর্জন বাড়ার খবর! নতুন করে সতর্কতা জারি করল নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি (NDRRMA)। জানিয়ে দেওয়া হল, ভোটে কোশীর উপরিভাগে ফের প্রবল জলপ্রবাহের গর্জন শোনা গিয়েছে৷ নেপালের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা যেন নদী থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে উঁচু কোনও এলাকায় সরে যান৷ প্রসঙ্গত, গত পরশুই ফের একটি ব্যারিয়ার লেক ফাটার কথা সামনে এসেছিল।
