Nepal Flash Flood | নেপালের মহা প্রলয় অনেককেই উত্তরাখণ্ডের হড়পা বানের কথা মনে করিয়ে দিচ্ছে। ২০১৩ সালের উত্তরাখণ্ডের হড়পা বান ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। ২০১৩ সালের জুন মাসে উত্তর ভারতে মেঘভাঙা বৃষ্টি ও হিমবাহ ধসে হড়পা বান আসে। উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ, চামোলি, উত্তরকাশী ও পিথোরাগড় জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়। প্রায় ১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী দুর্গম পাহাড়ি এলাকায় আটকে পড়েছিলেন। পুরু কাদার স্তরের মধ্যে থেকে উদ্ধার করা সময়ের সঙ্গে সঙ্গে আরও কঠিন হয়ে গিয়েছিল। নেপালের ক্ষেত্রেও যত সময় যাচ্ছে, কাদার নিচে প্রাণ থাকার সম্ভাবনা আরও ক্ষীণ হচ্ছে।